আ’লীগ নিয়ে বেশি দড়ি টানাটানি বুমেরাং হয়ে উঠতে পারে -সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক:
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত দেশের গণতান্ত্রিকরাজনৈতিক ধারা ও গণতান্ত্রিক উত্তরণের সম্ভাবনাকে কোনো হটকারিতা বা ষড়যন্ত্রের ফাঁদে নষ্ট হতে দেওয়া যাবে না।বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি কোনো অপশক্তির তৎপরতাও আর বরদাস্ত করা যাবে না। পতিত আওয়ামী লীগ নিয়ে বেশী দড়ি টানাটানি আখেরে বুমেরাং হয়ে উঠতে পারে।পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নিয়ে অতিরিক্ত মাতামাতির মধ্য দিয়ে পরোক্ষভাবে তারা এখনও দেশের রাজনীতির নিয়ামক শক্তি করে তুলছেন কি না ভেবে দেখা দরকার।
গতকাল জুমুয়াবার রাজধানীর সেগুনবাগিচায় দলের রাজনৈতিক প্রতিবেদন উল্লেখ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংসদের ভেতরে বা বাইরে তাদের আর্থসামাজিক কর্মসূচি বা উন্নয়ন এজেন্ডা নিয়ে বিতর্ক করতে দেখা যায় না। তারা এখনও দায়িত্ব এড়িয়ে যাওয়ার ও ভাইরাল হবার ব্লেম গেইমের পুরানো রাজনীতির মধ্যেই বন্দি হয়ে আছেন।
তিনি উল্লেখ করেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী লড়াই ও ২০২৪-এর গণঅভ্যুত্থান রাজনীতিকদের অধিকাংশের মনসত্বত্ত্বে তেমন কোন পরিবর্তন ঘটাতে পারেনি, যে কারণে প্রত্যাখ্যাত পুরনো রাজনীতির ঘেরাটোপের মধ্যেই তারা বন্দি হয়ে আছেন।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।