৩০ অক্টোবর এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা
, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিন দফা দাবিতে গণবিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি। আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করবে দলটি।
গতকাল জুমুয়াবার দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এনসিপির তিন দফা দাবির মধ্যে রয়েছেÑব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন; এবং সাইবার আইনসহ সব ‘কর্তৃত্ববাদী আইন’ বাতিল।
বিজ্ঞপ্তিতে এনসিপি অভিযোগ করেছে, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখা হয়েছিল, তা বর্তমানে খুন, সরকারদলীয় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব, ছিনতাই ও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাধাগ্রস্ত হচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পেশাজীবীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি দলটির।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিক হত্যা, মিরপুরে হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া এবং প্রকাশ্য দিবালোকে ডাকাতির মতো ঘটনা ঘটছে। অন্যদিকে চাল, ডাল, তেল, ডিম ও এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্যাথলজিক্যাল টেস্টের ফি দিতে গিয়ে পকেট ফাঁকা রোগীর
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইবার অপরাধ মোকাবিলায় প্রশিক্ষণ, ল্যাব ও বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক কারাগারে
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোর গ্যাংয়ের সক্রিয় গ্রুপ ৩৮৬, ঢাকায় সদস্য ১ হাজার ২১৯
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না -এ্যানি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিপি’র নতুন কমিটিকে ‘প্রক্সি জামাত পার্টি’ বললে ভুল হবে না
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না -স্বাস্থ্যমন্ত্রী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ নিয়ে বেশি দড়ি টানাটানি বুমেরাং হয়ে উঠতে পারে -সাইফুল হক
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘দুই কেজি ফল নিলে এক হাজার টাকা নাই, মানুষ কেমনে কিনবে?’
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিনাজপুরে প্রকৃতিজুড়ে শীতের আগমনী বার্তা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












