‘আ’লীগ আমলে ব্যাংক, জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে বেশি অনিয়ম হয়েছে’
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক, জ্বালানি, ভৌত অবকাঠামো ও আইসিটি খাতে সবচেয়ে বেশি আর্থিক অনিয়ম হয়েছে বলে জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময়কালে সে এ তথ্য জানায়।
দেবপ্রিয় বলেছে, বাজেটের আগে সরকারকে অর্থনীতি নিয়ে পরামর্শ দেবে তার কমিটি।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার গত ২৮ আগস্ট দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জানতে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।