গ্যাস সংকট:
বাসায় চুলা জ্বলে মিটিমিটি, গ্যাসস্টেশনেও ভোগান্তি
, ২৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
তিনি বলেন, গ্যাসের এই ভোগান্তি চলছে দীর্ঘদিন ধরে। সকালে গ্যাস চলে যায় আর আসে বিকেলে। কিন্তু চাপ কম থাকায় চুলা ঠিকমতো জ্বলে না। তাই দিনভর অফিস করে ক্লান্ত শরীর নিয়ে দীর্ঘ সময় ধরে রান্নার কাজ করতে হয়।
মধুবাগ এলাকার বাসিন্দা মাসুদা হক জানান, পাইপের গ্যাস ঠিকমতো পাওয়া যায় না দেখে গত এক বছর ধরে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করছেন। গ্যাস নিয়ে এমন ভোগান্তি অধিকাংশ আবাসিক গ্রাহকের। মিরপুরের বাসিন্দা মুরসালিন জুনায়েদ জানান, সারাদিনই তো গ্যাস থাকে না, ভাত রান্না করি রাইস কুকারে। অন্য রান্না চলে ইলেকট্রিক চুলায়। কিন্তু মাস শেষে ঠিকই গ্যাস বিল দিতে হয়।
ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ ও কুমিল্লা জেলায় গ্যাসের সংকট বেশি। এসব এলাকার আবাসিক গ্রাহকদের বাসায় দিনের অধিকাংশ সময়ই গ্যাস থাকে না। খাতসংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় গ্যাসের সংকট চলছে।
লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস:
গ্যাসের ঘাটতির প্রভাব পড়ছে সিএনজি স্টেশনগুলোতেও। স্বল্প চাপের কারণে গাড়িতে গ্যাস নিতে দীর্ঘ সময় লাগছে। সরবরাহ কমায় ঢাকাসহ সারাদেশের ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইন ধরেও গ্যাস পাওয়া যাচ্ছে না।
হাসান নামের এক প্রাইভেটকারচালক জানান, গত বুধবার সকাল ৭টা থেকে তিনি গ্যাসের জন্য লাইনে দাঁড়ান। দুই ঘণ্টা পর যখন স্টেশনে পৌঁছেন, তখন গ্যাস পাননি। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রোকেয়া সরণি, খিলগাঁও ও রামপুরা এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)