নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে ছয় সদস্যের সার্চ কমিটি করেছে সরকার। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আইন অনুযায়ী এই কমিটিকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে হবে।
হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারক এ কে এম আসাদুজ্জামান, সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নূরুল ইসলাম এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেমকে সার্চ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।