সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, আল হাদ্বির ওয়ান নাযির, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮)
, ০১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
উনাকে মাহবূব, মুরাদ ও সমগ্র কায়িনাতের মালিক হিসেবে সমস্ত নিয়ামত মুবারক হাদিয়া মুবারক করে পবিত্র নূরুল ইযহার মুবারক করেছেন:
মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উনার মাহবূব, মুরাদ ও সমগ্র কায়িনাতের মালিক হিসেবে সমস্ত নিয়ামত মুবারক হাদিয়া মুবারক করে পবিত্র নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন। তাই, তিনি সৃষ্টির শুরু থেকেই মহান আল্লাহ পাক উনার মাহবূব, মুরাদ ও সমগ্র কায়িনাতের মালিক, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, পূত-পবিত্রতম ও পূত-পবিত্রতাদানকারী, নূরে মুজাসসাম, হায়াতুন্নবী, মুত্তলা’ ‘আলাল গইব, হাযির-নাযির, রহমাতুল্লিল আলামীনসহ সমস্ত প্রকার সম্মানিত ছিফত মুবারক এবং সমস্ত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের মালিক। সুবহানাল্লাহ! এ সম্পর্কে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ حَضْرَتْ اَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ قَالُوْا يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَتٰى وَجَبَتْ لَكَ النُّبُوَّةُ قَالَ وَحَضْرَتْ اٰدَمُ عَلَيْهِ السَّلَامُ بَيْنَ الرُّوْحِ وَالْجَسَدِ
অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনাকে কখন মহাসম্মানিত ও মহাপবিত্র নুবুুওওয়াত-রিসালাত মুবারক হাদিয়া মুবারক করা হয়েছে অর্থাৎ আপনি কখন থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র নবী-রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- হযরত আবুল বাশার আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি রূহ এবং জিসিম মুবারক-এ থাকা অবস্থায়ও আমি মহাসম্মানিত ও মহাপবিত্র নবী-রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলাম।” সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ)
কাজেই, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ৪০ বছর বয়স মুবারক-এ নবী ও রসূল হয়েছেন, এর আগে তিনি নবী ও রসূল ছিলেন না, এ কথা বলা কাট্টা কুফরী। বরং এ কথা বলতে হবে যে, তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র নবী-রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসাবেই সৃষ্টি হয়েছেন। তবে, দুনিয়াবী দৃষ্টিতে বা হিসেবে মহাসম্মানিত ও মহাপবিত্র ৪০ বছর বয়স মুবারক-এ উনার আনুষ্ঠানিকভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র নুবুওওয়াতী ও রিসালতী শান মুবারক উনার বহিঃপ্রকাশ মুবারক ঘটেছেন। সুবহানাল্লাহ! এ কথা বলাও সুস্পষ্ট কুফরী যে, তিনি কিছু জানতেন না, পরে উনাকে সম্মানিত ওহী মুবারক উনার মাধ্যমে ইলিম মুবারক হাদিয়া মুবারক করা হয়েছে। না‘ঊযুবিল্লাহ! মূলত মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রকার ইলিম মুবারক হাদিয়া মুবারক করেই পবিত্র নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন। সুবহানাল্লাহ! তবে, সম্মানিত ওহী মুবারক করে উনার সেই সম্মানিত ইলিম মুবারক উনার বহিঃপ্রকাশ মুবারক ঘটিয়েছেন। সুবহানাল্লাহ! এ কথা বলাও কাট্টা কুফরী ও চিরজাহান্নামী হওয়ার কারণ যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াবী দৃষ্টিতে ৪ বছর বয়স মুবারক চলাকালীন সময় প্রথমবার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ইলিম মুবারক (সীনা মুবারক) চাকের সময় উনার ভিতর থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল আছল মুবারক (ক্বল্ব মুবারক) বের করে তা ফেঁড়ে শয়তানের অংশ বের করে ফেলে দিয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল আছল মুবারক উনাকে পবিত্র করা হয়েছিল এবং শিশুসুলভ আচরণ দূরীভূত করা হয়েছিল। না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! দ্বিতীয়বার দুনিয়াবী দৃষ্টিতে ১৩তম বৎসর মুবারক পার হয়ে ১৪তম বৎসর বয়স মুবারক-এ মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ইলিম মুবারক চাকের সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ভিতর থেকে হিংসা-বিদ্বেষ ও কামভাব দূর করা হয়েছিল। না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! তৃতীয়বার আনুষ্ঠানিকভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র নুবুওওয়াতী-রিসালতী শান মুবারক প্রকাশের সময় হেরা গুহায় মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ইলিম মুবারক চাক করা হয়েছিলো নুবুওওয়াত উনার ভার বহন ও ধারণ করার জন্য। না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! নুবুওওয়াত প্রাপ্তির পরও খারাবী হাল বা ভাব দমিত না হওয়ায় আবার মহাসম্মানিত ও মহাপবিত্র মি’রাজ শরীফ উনার রাতে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ইলিম মুবারক চাক করে পবিত্র করা হয়েছিলো। না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! মূলত, মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উনার মাহবূব, মুরাদ ও সমগ্র কায়িনাতের মালিক হিসেবে, হাবীবুল্লাহ হিসেবে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হিসেবে, পূত-পবিত্রতম এবং পূত-পবিত্রতাদানকারী হিসেবে, নূরে মুজাসসাম হিসাবে, হায়াতুন্নবী হিসাবে, মুত্তলা’ ‘আলাল গয়িব হিসেবে, হাযির-নাযির হিসেবে, রহমাতুল্লিল আলামীন হিসেবে, সমস্ত প্রকার সম্মানিত ছিফত মুবারক এবং সমস্ত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারকসহ সমস্ত নিয়ামত মুবারক হাদিয়া মুবারক করে ও সংযুক্ত মুবারক করে পবিত্র নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন। সুবহানাল্লাহ! নতুন করে উনার সাথে কোনো সংযুক্ত বা সম্পৃক হওয়ার কিছু নেই। সুবহানাল্লাহ! তবে, মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ইলিম মুবারক চাক করে উনার বেমেছাল শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের বহিঃপ্রকাশ মুবারক ঘটানো হয়েছে। সুবহানাল্লাহ! অনুরূপভাবে বাকী সমস্ত ক্ষেত্রে একই হুকুম মুবারক। সুবহানাল্লাহ! প্রকৃতপক্ষে كُلَّ يَوْمٍ هُوَ فِىْ شَأْنٍ এই পবিত্র আয়াত শরীফ উনার হাক্বীক্বত প্রকাশ করা হয়েছে।
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (২৪)
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (৩)
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিজেদের মতো ‘বাশার’ বা মানুষ বলা কাট্টা কুফরী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৯)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৮)
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: খাতামুন নাবিয়্যীন শান মুবারক নিয়ে দেওবন্দীদের মনগড়া বক্তব্য ও লেখনীর দলীলভিত্তিক জবাব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইসমে যাত বা নাম মুবারক বারবার বলা ও লেখা সম্পূর্ণ আদবের খিলাফ (২য় পর্ব)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (২৩)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, আল হাদ্বির ওয়ান নাযির, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












