প্রতারক হরিদাসের ব্যাংকে ৯ কোটি টাকা!
, ০১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দুত্ববাদী নির্মাণের উদ্যোক্তা হরিদাসকে অর্থপাচার মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এই টাকা পাচারকারী উগ্র হিন্দুত্ববাদী রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে আদালতকে জানিয়েছে সিআইডি। তার দেয়া তথ্য ৯ কোটি ৩৫ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন এবং মানিলন্ডারিং মামলা তদন্তকাজে সহায়ক হবে বলেও জানিয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন এ তথ্য জানান।
৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই সাইফুল ইসলাম গত ১৩ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। পরে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেয়। রিমান্ড শেষে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইন্সপেক্টর কে এম রাকিবুল হুদা।
আবেদনে বলা হয়, হরিদাসকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে তার ব্যাংক হিসাব/এমএফএস হিসাবগুলোতে কারা কী কারণে অর্থ জমা করেছে এবং ওই জমা করা অর্থ কার কাছে হস্তান্তর বা কোথায় কীভাবে ব্যয় করা হয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে; যা মানিলন্ডারিং মামলা তদন্ত কাজে সহায়ক হবে। আসামির দেওয়া তথ্যগুলি যাচাই-বাচাই করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। হরিদাস জামিন পেলে মামলার তদন্তে ব্যঘাত ঘটবে।
মামলায় অভিযোগ করা হয়, অনুসন্ধানের অভিযোগ পর্যালোচনায় জানা গেছে, হরিদাস এক সাধারণ ব্যবসায়ী এবং সে ব্যবসার আড়ালে দেশি-বিদেশি মুদ্রা পাচারসহ হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। তার নামে থাকা ৯ ব্যাংক হিসাব ও অন্যান্য কাগপপত্র বিশ্লেষণে জানা গেছে, তার ব্যাংক হিসাবে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন ব্যক্তি ব্যবসা বর্হিভূত নগদ অর্থ জমা হয়েছে।
এই দাস অজ্ঞাত দুই-তিন জনের একটি সংঘবদ্ধ চক্র হুন্ডি তথা ‘দেশি-বিদেশি মুদ্রা পাচার’ করতো। ৯ কোটি ৩৫ লাখ টাকা অপরাধলব্ধ অর্থ অর্জনসহ অর্জিত টাকা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন ও ছদ্মাবৃত্ত করেছে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ভারতে অবস্থানের পর এই দাস ২০২৪ সালে এলাকায় ফিরে আসে। এরপর সে গ্রামের মন্দিরের পুরনো অবকাঠামো পরিবর্তন করে নতুন করে উদ্যোগ নিয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ জেলায় ৪০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গা বোঝাই দুই নৌকাডুবি, ৫ শতাধিক প্রাণহানির আশঙ্কা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি স্টিকার লাগানো প্রাইভেট কারে ৬ হাজার মাদক ইয়াবা, আটক ৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগরিকদের সতর্ক করল চীনা দূতাবাস
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানিবদ্ধতায় হাসপাতালে নেয়া যায়নি, ঘরেই মারা গেলেন প্রসূতি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে -প্রধানমন্ত্রী
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে -শিক্ষামন্ত্রী
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে -ফখরুল
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সকল মাদ্রাসায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনের নির্দেশ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












