মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (২৪)
, ০১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে আয়োজিত মাহফিল মুবারক-এ মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেয়ার জন্য সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশ মুবারক:
বিশিষ্ট বুযূর্গ, আরিফ বিল্লাহ, মহান আল্লাহ পাক উনার মাহবূব ওলী হযরত শায়েখ ঈসা ইবনে হাসান ইবনে বাকরী ইবনে আহমদ বায়ানূনী শাফিয়ী নকশাবন্দী মুহম্মদী রহমতুল্লাহি আলাইহি (বিলাদত শরীফ ১২৯০ হিজরী শরীফ : বিছাল শরীফ ১৩৬২ হিজরী শরীফ) তিনি বলেন,
وَكُـنْتُ مُعْتَادًا اَنْ اَجْـمَعَ النَّاسَ عَلـٰى قِرَاءَةِ الْـمَوْلِدِ فِـىْ بَـيْـتِـىْ لَيْلَةَ الثَّانِـىْ عَشَرَ مِنْ رَّبِيْعِ الْاَوَّلِ وَعَلـٰى قِرَاءَةِ الْمِعْرَاجِ فِـىْ لَيْلَةِ السَّابِعِ وَالْعِشْرِيْنَ مِنْ رَّجَبَ مِنْ كُلِّ سَنَةٍ زِيَادَةً عَلـٰى لَيْلَةِ الْاِثْنَـيْـنِ الْـمُسْتَمِرَّةِ وَكُـنْتُ اَصْنَعُ فِـىْ هَاتَـيْـنِ اللَّـيْلَـتَـيْـنِ ضِيَافَةً فَجَاءَتْ لَيْلَةُ الثَّانِـىْ عَشَرَ مِنْ رَّبِيْعِ الْاَوَّلِ وَاَنَا ضَيِّقُ ذَاتِ الْيَدِ فَاغْتَمَمْتُ لِذٰلِكَ وَجِئْتُ اِلَـى الْـبَيْتِ ضَحْوَةَ الْـيَوْمِ الْـحَادِىْ عَشَرَ مِنْ رَّبِيْعِ الْاَوَّلِ فَوَجَدْتُّ فِـيْهِ سَـمْنًا وَاَرُزًّا وَاَنْوَاعًا اُخَرَ مِنَ الطَّعَامِ فَسَاَلْتُ اَهْلِـىْ مِنْ اَيْنَ هٰذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللهِ جَاءَ بِهٖ فُلَانٌ تَعْنِـىْ ذٰلِكَ الرَّجُلَ الصَّالِحَ الَّذِىْ رَاَى النَّبِـىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِـى الْـمَنَامِ يَقُوْلُ لَهٗ اَهْلُ جَـمْعِـيَّةِ الْـمَوْلِدِ تَـحْتَ حِـمَايَــتِـىْ فَعَجِبْتُ مِنْ ذٰلِكَ لِاَنَّهٗ مُعْسِرٌ فَلَمَّا رَاَيْـتُهٗ عَاتَـبْـتُـهٗ عَلـٰى مَا فَعَلَ فَقَالَ مَا اَرْسَلْتُ شَـيْـئًا مِنْ تِـلْقَاءِ نَفْسِىْ وَاِنَّـمَا رَاَيْتُ النَّبِـىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِـى النَّوْمِ فَقَالَ اَخُوْكَ الشَّيْخُ حَضْرَتْ عِيْسٰى رَحْـمَةُ اللهِ عَلَيْهِ يُرِيْدُ اَنْ يَّعْمَلَ الْـمَوْلِدَ وَمَا عِنْدَهٗ شَىْءٌ فَعَاوِنْهُ فَامْتَثَلْتُ اَمْرَهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِـمَا اسْتَطَعْتُ
অর্থ: “আমার আদত বা অভ্যাস মুবারক ছিলো যে, আমি প্রতি বছর সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ-এ (মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ-এ) মাওলিদ শরীফ পাঠের উদ্দেশ্যে অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে এবং মহাসম্মানিত ও মহাপবিত্র ২৭শে রজবুল হারাম শরীফ-এ মহাসম্মানিত ও মহাপবিত্র মি’রাজ শরীফ উনার ঘটনা মুবারকসমূহ পাঠের উদ্দেশ্যে আমার বাড়িতে লোকজন একত্রিত করে সম্মানিত মাহফিল মুবারক উনার ইন্তিজাম করা। এই ২টি মাহফিল মুবারক ছিলেন মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র ইছনাইনিল আ’যীম শরীফ অর্থাৎ সোমবার) যেই ধারাবাহিক মজলিস মুবারক অনুষ্ঠিত হতেন, তার বাইরে, আমি এই মহাসম্মানিত ও মহাপবিত্র দুই রাত্র মুবারক-এ বিশেষভাবে মেহমানদারীর ব্যবস্থা করতাম। সুবহানাল্লাহ! একবার সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ) আসলেন, তখন আমি আর্থিকভাবে স্বচ্ছল ছিলাম না। যার কারণে আমি বিষণœ হলাম, আমি কি করবো বুঝতে পারছিলাম না। আমি মহাসম্মানিত ও মহাপবিত্র ১১ই রবীউল আউওয়াল শরীফ সকালে চাশতের সময় বাড়িতে আসলাম। তখন আমি বাড়িতে এসে ঘি, রুটি এবং বিভিন্ন রকমের খাদ্য-দ্রব্য দেখতে পেলাম। আমি আমার সম্মানিতা আহলিয়া উনাকে জিজ্ঞাসা করলাম, ‘এগুলো কোথা থেকে আসলো?’ তখন তিনি বললেন, ‘মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে। সুবহানাল্লাহ! অমুক ব্যক্তি এগুলো নিয়ে এসেছেন।’ তিনি ঐ নেককার ব্যক্তিকে উদ্দেশ্য করেছেন- যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বপ্নে দেখেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঐ ব্যক্তিকে বলেছেন,
اَهْلُ جَـمْعِـيَّـةِ الْـمَوْلِدِ تَـحْتَ حِـمَايَــتِـىْ
‘জামইয়্যাতুল মাওলিদ’ মজলিসের সদস্যগণ আমার তত্ত্বাবধানে রয়েছেন, আমার নযর-করম, রেযামন্দি-সন্তুষ্টি, রহমত মুবারক উনার মধ্যে রয়েছেন।’ সুবহানাল্লাহ! তখন আমি এতে আশ্চর্য হলাম। কারণ তিনি একজন দরিদ্র ব্যক্তি। এরপর আমি যখন উনাকে দেখলাম, তখন তিনি যা করেছেন সেজন্য আমি উনাকে কিছু কথা বললাম অর্থাৎ আমি উনাকে বললাম যে, আপনি নিজেই একজন দরিদ্র বা অস্বচ্ছল লোক, আপনি এ কাজ করতে গেলেন কেন্? জবাবে তিনি বললেন, আমি নিজের পক্ষ থেকে কোনো কিছু পাঠাইনি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমি স্বপ্নে দেখেছি, সরাসরি তিনিই আমাকে বলেছেন,
اَخُوْكَ الشَّيْخُ حَضْرَتْ عِيْسٰى رَحْـمَةُ اللهِ عَلَيْهِ يُرِيْدُ اَنْ يَّعْمَلَ الْـمَوْلِدَ وَمَا عِنْدَهٗ شَىْءٌ فَعَاوِنْهُ
‘আপনার সম্মানিত ভাই হযরত শায়খ ঈসা বায়ানূনী রহমতুল্লাহি আলাইহি তিনি মাওলিদ শরীফ বা মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক করার ইচ্ছা পোষণ করেছেন; কিন্তু উনার নিকট কোনো কিছুই নেই। কাজেই আপনি উনাকে সহযোগিতা করুন।’ সুবহানাল্লাহ! তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী নূরে মুজাসসাম হাবীবুল øাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আদেশ মুবারক পালন করেছি।” সুবহানাল্লাহ! (ফাতহুল মুজীব ফী মাদহিল হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১৪২ পৃ.)
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮)
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (৩)
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিজেদের মতো ‘বাশার’ বা মানুষ বলা কাট্টা কুফরী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৯)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৮)
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: খাতামুন নাবিয়্যীন শান মুবারক নিয়ে দেওবন্দীদের মনগড়া বক্তব্য ও লেখনীর দলীলভিত্তিক জবাব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইসমে যাত বা নাম মুবারক বারবার বলা ও লেখা সম্পূর্ণ আদবের খিলাফ (২য় পর্ব)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (২৩)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, আল হাদ্বির ওয়ান নাযির, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












