প্রসঙ্গ: খাতামুন নাবিয়্যীন শান মুবারক নিয়ে দেওবন্দীদের মনগড়া বক্তব্য ও লেখনীর দলীলভিত্তিক জবাব
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
সুওয়াল:
ভারতের দেওবন্দ মাদরাসার প্রতিষ্ঠাতা কাশিম নানুতুবীর লিখিত ‘তাহযীরুন নাস” কিতাবের ২৫ পৃষ্ঠায় লিখিত আছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আগে বা সর্বশেষে আসার মধ্যে কোন ফযীলত নেই। উনার পরে যদি এক হাজার নবীরও আগমন মেনে নেয়া হয় তাতেও উনার খতমে নবুওয়াতের কোনরূপ বেশ-কম হবে না। নাউযুবিল্লাহ!
উক্ত বক্তব্য শরীয়তসম্মত হয়েছে কিনা, দলীলসহ জানতে চাই।
জাওয়াব: (১ম অংশ)
উক্ত বক্তব্য সম্মানিত ইসলামী শরীয়ত উনার সম্পূর্ণরূপে খিলাফ বা বিরোধী হওয়ার কারণে কাট্টা কুফরী হয়েছে।
উল্লেখ্য, আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের ফতওয়া হচ্ছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পর কোন নবী বা রসূল আলাইহিমুস সালাম উনারা আসবেন না। কাজেই, কেউ যদি নবী বা রসূল দাবী করে অথবা পরবর্তীতে নবী বা রসূল আলাইহিস সালাম আগমন করার কথা স্বীকার করে তারা প্রত্যেকেই কাট্টা কাফির ও চিরজাহান্নামী হবে।
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিচিতি মুবারক উল্লেখপূর্বক “খাতামুন নাবিয়্যীন” অর্থাৎ তিনি সর্বশেষ নবী ও রসূল হওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যেমন এ প্রসঙ্গে পবিত্র কুরআন শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
مَا كَانَ مُحَمَّدٌ اَبَا اَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلـكِن رَّسُولَ اللّـهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তোমাদের (প্রাপ্ত বয়স্ক) কোন পুরুষের পিতা বা বাবা নন। বরং তিনি হলেন মহান আল্লাহ পাক উনার শ্রেষ্ঠতম রসূল এবং সর্বশেষ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪০)
কারণ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল ফযীলত ও খুছূছিয়তসমূহের মধ্যে নবী-রসূল হিসেবে সর্বপ্রথম সৃষ্টি হওয়া এবং সর্বশেষে যমীনে আগমন করার বিষয় দু’টি বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে।
এ প্রসঙ্গে ছহীহ মুসলিম শরীফ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ ইত্যাদি পবিত্র হাদীছ শরীফ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে-
عن حضرت ابى هريرة رضى الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال فضلت على الانبياء بست اعطيت جوامع الكلم ونصرت بالرعب واحلت لى الغنائم وجعلت لى الارض مسجدا وطهورا وارسلت الى الخلق كافة وختم بى النبيون.
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমাকে ৬টি বিষয়ে অন্যান্য হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের উপর ফযীলত বা শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে।
(১) আমাকে সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত ইলিম মুবারক দেয়া হয়েছে। (২) আমাকে রো’ব দ্বারা সাহায্য করা হয়েছে অর্থাৎ আমার নাম মুবারক শুনলে কাফির মুশরিকরা এক মাসের দূরবর্তী স্থান থেকে ভীত-সন্ত্রস্ত হয়ে থাকে। (৩) আমার জন্য গণীমতের মাল হালাল করা হয়েছে। (৪) আমার জন্য সমস্ত যমীন মসজিদ ও পবিত্রতার উপাদান করা হয়েছে। (৫) সমস্ত মাখলুক বা সৃষ্টির জন্য আমাকে নবী-রসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। (৬) আমার দ্বারাই হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের আগমনের সিলসিলা শেষ বা সমাপ্ত করা হয়েছে।
উপরোক্ত পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাধ্যমেই হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের আগমনের সিলসিলা বা ধারা খতম বা শেষ করা হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিশেষ ফযীলত ও খুছূছিয়ত অর্থাৎ শ্রেষ্ঠত্ব ও বৈশিষ্ট্যসমূহের মধ্যে একটি বিশেষ ফযীলত ও বৈশিষ্ট্য মুবারক হচ্ছে তিনি খাতামুন নাবিয়্যীন অর্থাৎ সর্বশেষ নবী। উনার দ্বারা সম্মানিত নুবুওওয়াত ও রিসালাত মুবারকের সিলসিলা বন্ধ করা হয়েছে। ফলে উনার পরে আর কেউ নবী ও রসূলরূপে যমীনে আগমন করবেন না।
এ প্রসঙ্গে দারিমী শরীফ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ ইত্যাদি কিতাবের মধ্যে হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত রয়েছে, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
انا قائد المرسلين ولا فخر وانا خاتم النبيين ولا فخر وانا اول شافع ومشفع ولا فخر
অর্থ: আমি হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের ক্বায়িদ বা অগ্রগামী, এতে আমার কোন ফখর নেই। আমি হলাম হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সমাপ্তকারী অর্থাৎ সর্বশেষ নবী-রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এতেও আমার কোন ফখর নেই। আর আমিই হবো সর্বপ্রথম শাফায়াতকারী বা সুপারিশকারী এবং সর্বপ্রথম আমার সুপারিশই কবুল করা হবে। এতেও আমার কোন ফখর নেই। সুবহানাল্লাহ!
এ পবিত্র হাদীছ শরীফ উনার দ্বারাও স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বশেষ নবী ও রসূল আর সর্বশেষ নবী ও রসূল হওয়ার বিষয়টি নিঃসন্দেহে উনার ফযীলত বা শ্রেষ্ঠত্ব প্রকাশেরই অন্তর্ভুক্ত। যা উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ولا فخر অর্থাৎ এতে আমার কোন ফখর নেই” বাক্যাংশ দ্বারা প্রতিভাত হয়েছে। (অসমাপ্ত)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩৭)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২৪)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (৬)
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩৬)
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২৩)
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইসমে যাত বা নাম মুবারক বারবার বলা ও লেখা সম্পূর্ণ আদবের খিলাফ (৬ষ্ঠ পর্ব)
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৪০)
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩৫)
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২২)
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












