নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (৩)
, ০১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
২. হায়াতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম:
হায়াতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (حياة النبى صلى الله عليه وسلم) হায়াত শব্দের অর্থ হচ্ছে জীবন বা জীবনকাল, আর নবী শব্দ মুবারক দ্বারা এখানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উদ্দেশ্য। যার অর্থ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হায়াত বা জীবন মুবারক। যার উদ্দেশ্য হচ্ছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের পরও হায়াত মুবারকে রয়েছেন অর্থাৎ তিনি জীবিত রয়েছেন। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের মাধ্যমে শুধু আমাদের থেকে পর্দা মুবারক করেছেন। বাহ্যিকভাবে সৃষ্টি উনাকে দেখতে পায়না। তিনি সাধারণদের মতো নন। যেমনটা বদ আকীদার লোকেরা মনে করে থাকে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের পর সাধারণ মানুষের মতো পচে-গলে নিঃশেষ হয়ে গেছেন। নাঊযুবিল্লাহ! এটা একটি ঈমান বিদ্ধংসী কুফরী আকীদাহ।
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
عَنْ حضرت أَوْسِ بْنِ أَبِي أَوْسٍ رَضِيَ اللَّهُ تعالى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمُ الْجُمُعَةَ فِيهِ خُلِقَ حضرت آدَمُ عليه السلام وَفِيهِ قُبِضَ وَفِيهِ نَفْخَةُ الصُّورِ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلاَةِ فِيهِ فَإِنَّ صَلاَتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ قَالُوا وَكَيْفَ تُعْرَضُ صَلاَتُنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ؟ فَقَالَ إِنَّ اللَّهَ تَعَالَى حَرَّمَ عَلَى الأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الأَنْبِيَاءِ
অর্থ: হযরত আউস ইবনে আবী আউস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমাদের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি হল পবিত্র জুমুআর দিন। এ দিনেই হযরত আদম আলাইহিস সালাম উনাকে সৃষ্টি করা হয়েছে। এ দিনেই উনার পবিত্র বিছাল শরীফ সংঘটিত হয়েছে। এ দিনেই শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, আর এ দিনেই সকল প্রাণী মৃত্যুবরণ করবে। সুতরাং এ দিনে তোমরা আমার উপর বেশি করে পবিত্র ছলাত অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করো। তোমাদের ছালাত আমার কাছে পেশ করা হবে। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন, আমাদের ছলাত আপনার কাছে কীভাবে পেশ করা হবে, তখন কি আপনি (মাটির সাথে মিশে) ক্ষয়প্রাপ্ত (নিঃশেষিত) হয়ে যাবেন না? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন-
إِنَّ اللَّهَ تَعَالَى حَرَّمَ عَلَى الأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الأَنْبِيَاءِ
‘নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি মাটির জন্য হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের জিসিম মুবারক খাওয়াকে হারাম করে দিয়েছেন’। সুবহানাল্লাহ! (আবূ দাঊদ শরীফ ১০৪৯, আল মুস্তাদরাক আলাছ ছহীহাঈন ৪/৫৬০, আল মু’জামুল আওসাত্ব ৫/৯৭, শুয়াবুল ঈমান ৪/৪৩২, ছহীহ ইবনে হিব্বান ৩/১৯১, ছহীহ ইবনে খুযাইমাহ ৩/১১৮ ইত্যাদি)
এই পবিত্র হাদীছ শরীফখানা ছহীহ।
আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের আকীদা হচ্ছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘হায়াতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’। এই বিষয়ে অসংখ্যা দলীল মওজূদ রয়েছে। এখানে তা থেকে কতিপয় দলীল পেশ করা হলো:
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حضرت أَنَسِ بْنِ مَالِكٍ رضى الله تعالى عنه قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الأَنْبِيَاءُ أَحْيَاءٌ فِي قُبُورِهِمْ يُصَلُّونَ
অর্থ: হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হযরত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম উনারা স্বীয় রওজা শরীফে জীবিত, উনারা সেখানে পবিত্র ছলাত আদায় করেন। সুবহানাল্লাহ! (এই পবিত্র হাদীছ শরীফখানা উনার সনদ ছহীহ।) (মুসনাদুল বাযযার: পবিত্র হাদীছ শরীফ নং ৬৮৮৮, মুসনাদে আবূ ইয়ালা: পবিত্র হাদীছ শরীফ নং ৩৪২৫, শরহুছ ছুদূর ১৮৭ পৃষ্ঠা)
হযরত মোল্লা আলী কারী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
أَنَّهُ عَلَيْهِ الصلاة والسَّلَامُ فِي قَبْرِهِ حَيٌّ
অর্থ: নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার পবিত্র রওযা শরীফে জীবিত অবস্থায়ই আছেন। সুবহানাল্লাহ! (মিরকাতুল মাফাতীহ ২/৬২৩)
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
عن حضرت أبى هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي من بعيد أعلمته
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার পবিত্র রওজা শরীফ উনার নিকটে থেকে আমার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠ করে আমি সরাসরি সেটা শুনতে পাই। আর যদি কেউ দূর থেকে আমার উপর পবিত্র দুরূদ শরীফ পাঠ করে তাহলে আমাকে সেটা জানানো হয়। (আল কওলুল বদী’ ১৬০ পৃষ্ঠা, কানযুল উম্মাল ১/৪৯২, হায়াতুল আম্বিয়া ফী কুবূরিহিম লিল বায়হাকী ১০৬ পৃষ্ঠা, কিতাবুছ ছাওয়াব ইত্যাদি)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (২৪)
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮)
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিজেদের মতো ‘বাশার’ বা মানুষ বলা কাট্টা কুফরী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৯)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৮)
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: খাতামুন নাবিয়্যীন শান মুবারক নিয়ে দেওবন্দীদের মনগড়া বক্তব্য ও লেখনীর দলীলভিত্তিক জবাব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইসমে যাত বা নাম মুবারক বারবার বলা ও লেখা সম্পূর্ণ আদবের খিলাফ (২য় পর্ব)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (২৩)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, আল হাদ্বির ওয়ান নাযির, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












