অনলাইন জুয়ার ওয়েবসাইটে প্রতিদিন লেনদেন হাজার কোটি
- দৈনিক ৫ কোটি টাকার লেনদেন করত চক্রটি - ৬,৬০০ এমএফএস সিম দিয়ে চলত লেনদেন -চীনা নাগরিকদের নিয়ন্ত্রণে পেমেন্ট নেটওয়ার্ক
, ০১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
দেশে পরিচালিত অনলাইন জুয়ার ওয়েবসাইটগুলোতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন হাজার কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটির দাবি, এসব অর্থের বড় একটি অংশ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে।
এ ঘটনায় গাজীপুর ও কুমিল্লায় অভিযান চালিয়ে একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। তাদের কাছ থেকে ৬,৬০০টি এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিম কার্ড, ৬৭টি অন্যান্য সিম, একটি ল্যাপটপ, ৭০টির বেশি মোবাইল ডিভাইস এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘অনলাইন জুয়াবিরোধী অভিযানে ৬,৫০০টি এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিম কার্ড জব্দসহ আসামি গ্রেফতার’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।
দৈনিক ৫ কোটি টাকার লেনদেন করত চক্রটি:
ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, গ্রেফতার হওয়া আরিফসহ চক্রটির ব্যবহৃত ডিভাইস বিশ্লেষণ করে জানা গেছে, তারা প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার লেনদেন করত। আরিফের বিরুদ্ধে আগেও চারটি মামলা হয়েছে। অবৈধ উপার্জনের অর্থে সে বিলাসবহুল জীবনযাপন করতো। কিছুদিন আগে পূর্বাচলে তার একটি বিএমডব্লিউ গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সে আবার একটি বিএমডব্লিউ কিনেছে।
যেভাবে শনাক্ত হয় চক্রটি:
শফিকুল ইসলাম বলেন, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সাইবার মনিটরিংয়ের মাধ্যমে অনলাইন জুয়ার কয়েকটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন শনাক্ত করে। পর্যালোচনায় দেখা যায়, এসব প্ল্যাটফর্মে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। পরে এমএফএস অ্যাকাউন্ট বিশ্লেষণ করে সংঘবদ্ধ চক্রটিকে শনাক্ত করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গীর একটি রিসোর্টে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা ডিবির সহায়তায় কুমিল্লা সদরের এলিট প্যালেস হোটেলে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
৬,৬০০ এমএফএস সিম দিয়ে চলত লেনদেন:
ডিবির জানিয়েছে, এমএফএস অ্যাকাউন্টের তথ্য সংরক্ষণের জন্য চক্রটি বড় বড় রেজিস্টার বই ব্যবহার করত। অভিযানে ৬,৬০০টি এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিম, ৬৭টি অন্যান্য সিম, একটি ল্যাপটপ, ৭০টির বেশি মোবাইল ডিভাইস ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
চীনা নাগরিকদের নিয়ন্ত্রণে পেমেন্ট নেটওয়ার্ক :
ডিবির অতিরিক্ত কমিশনার জানান, অনলাইন জুয়ার ওয়েবসাইট ও অ্যাপ পরিচালনায় একাধিক পেমেন্ট কোম্পানি কাজ করে। বাংলাদেশকেন্দ্রিক জুয়ার সাইটে ব্যবহৃত এসব প্রতিষ্ঠানের অধিকাংশই চীনা নাগরিকদের নিয়ন্ত্রণে।
তিনি বলেন, স্থানীয়ভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহ করে এসব কোম্পানি লেনদেন পরিচালনা করে। দিন শেষে এজেন্ট অ্যাকাউন্টের অর্থ ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পরে সেই অর্থ দিয়ে বাইন্যান্স, বাইবিট ও বিটগেট-এর মতো প্ল্যাটফর্মে ইউএসডিটি কিনে বিদেশে পাঠানো হয়।
এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন, এই চক্রের মূল নিয়ন্ত্রক নাতান নামে এক চীনা নাগরিক। সে দেশের বাইরে অবস্থান করে পুরো কার্যক্রম পরিচালনা করতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মালয়েশিয়ায় কোনো ইসরাইলি পাওয়া গেলে বের করে দেয়া হবে’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনালের ভেতরে যায়নি একটিও বাস কাউন্টার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকারের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজার থেকে তিন প্রতিষ্ঠানের ৩ খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্যায় মৎস্য খাতেই ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইপিজেডে চীনা বিনিয়োগে তৈরি হবে ড্রোন ও সেমিকন্ডাক্টর
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আন্তর্জাতিক বাজারে বন্ড ইস্যু করে ঋণ করতে চায় সরকার!
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসের চাপ নেই, বিদ্যুতের ওঠানামা; সংকটে শিল্প কারখানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












