মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৯)

Asrar প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, রাত ১:৪৮
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৯)

হযরত সুমাইয়্যাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা উনার বেনযীর দৃষ্টান্ত মুবারক:
হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন,
أَنَّ سيدتنا حضرت سُمَيَّةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهَا أُمَّ حضرت عَمَّارٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَذَّبَهَا هَذَا الْحَيُّ مِنْ بَنِي الْمُغِيرَةِ عَلَى الْإِسْلَامِ وَهِيَ تَأْبَى حَتَّى قَتَلُوهَا وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمُرُّ بحَضْرَتْ عَمَّارٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَأُمِّهِ وَأَبِيهِ وَهُمْ يُعَذِّبُونَ بِالْأَبْطَحِ فِي رَمْضَاءِ مَكَّةَ فَيَقُولُ صَبْرًا يَا آلَ يَاسِرٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ فَإِنَّ مَوْعِدَكُمُ الْجَنَّهُ
অর্থ: “সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে উম্মু আম্মার সাইয়্যিদাতুনা হযরত সুমাইয়্যাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা উনাকে মুগীরাহ্ গোত্র বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। কিন্তু তিনি সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম ত্যাগ করতে অস্বীকার করেছেন। যার কারণে উনাকে তারা শহীদ করেছে। যখন হযরত আম্মার রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে এবং উনার সম্মানিত পিতা-মাতা উনাদেরকে মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ উনার উত্তপ্ত উপত্যকায় কষ্ট দেয়া হচ্ছিলো, তখন উনাদের পাশ দিয়ে অতিক্রম করার সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ মুবারক করতেন- ‘হে হযরত ইয়াসির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার পরিবারগণ! আপনারা ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আপনাদের স্থায়ী ঠিকানা হচ্ছেন সম্মানিত জান্নাত মুবারক। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা আপনাদের প্রতি সন্তুষ্টি মুবারক প্রকাশ করছেন’।” সুবহানাল্লাহ! (শু‘আবুল ঈমান ৩/১৭২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন,
عن سَيِّدِنَا حَضْرَتْ ذى النورين عَلَيْهِ السَّلَامُ (سَيِّدِنَا حَضْرَتْ عثمان عَلَيْهِ السَّلَامُ) قال بينما أنا أمشي مع رسول الله صلى الله عليه وسلم بالبطحاء إِذ بحَضْرَتْ عَمَّارٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وأبيه وأمه يعذبون في الشمس ليرتدّوا عن الإِسلام فقال سَيِّدِنَا حَضْرَتْ أبو عمّار رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ يا رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الدهرَ هكذا فقال صبراً يا آل ياسر رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اللَّهمَّ إغفر لآل ياسر رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ
অর্থ: “সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আমি (মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ উনার) একটি উপত্যকায় হাঁটছিলাম। তখন দেখলাম- হযরত আম্মার রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে এবং উনার সম্মানিত পিতা-মাতা উনাদেরকে সূর্যের উত্তপ্ত রৌদ্রের মধ্যে কঠিন যুলুম-নির্যাতন করা হচ্ছে যেন উনারা সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম থেকে ফিরে আসেন। না‘ঊযুবিল্লাহ! তখন সাইয়্যিদুনা হযরত আবূ আম্মার রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সারাজীবন কি আমাদের অবস্থা এভাবেই থাকবে?’ জবাবে নূরে মুজাসসাম হাবীবল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘হে হযরত ইয়াসির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার পরিবারগণ! আপনারা ধৈর্য ধারণ করুন। (তারপর তিনি উনাদের জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র দো‘আ মুবারক করেন,) আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! আপনি হযরত ইয়াসির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার পরিবার-পরিজন উনাদের মর্যাদা মুবারক বৃদ্ধি করে দিন’।” সুবহানাল্লাহ! (কানযুল উম্মাল)
কিন্তু দিনের পর দিন অকথ্য নির্যাতন ও সীমাহীন নিপীড়নের পরেও উনাদেরকে পবিত্র ঈমান থেকে বিন্দুমাত্র বিচ্যুত করা যায়নি। বরং প্রতিটি নির্যাতনের সাথে সাথে উনাদের ঈমান, ইস্তিকামাত ও দৃঢ়তা আরও বৃদ্ধি পেতে থাকেন। সুবহানাল্লাহ! আর এটিই কাট্টা কাফির আবূ জেহেলকে ক্রমশ ক্ষিপ্ত, অপদস্থ ও হতাশ করে তোলে। একবার কাফিররা সারাদিন উত্তপ্ত রৌদ্রে কঠিন যুলুম-নির্যাতন করার পর সাইয়্যিদাতুনা হযরত সুমাইয়্যাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা তিনি প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় বাড়িতে গেলেন। তখন উনাকে কাট্টা কাফির আবূ জাহিল কঠিন অশ্লীল-অশালীন ভাষায় গালি-গালাজ করতে থাকে। এক পর্যায়ে সাইয়্যিদাতুনা হযরত সুমাইয়্যাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা উনার লজ্জাস্থানের দিকে সে বর্শা নিক্ষেপ করে উনাকে শহীদ করে। না‘ঊযুবিল্লাহ!
এ সম্পর্কে কিতাবে বর্ণিত রয়েছেন,
أَنَّ أَبَا جَهْلٍ طَعَنَهَا فِي قُبْلِهَا بِحَرْبَةٍ فِي يَدِهِ فَقَتَلَهَا فَهِيَ أَوَّلُ شَهِيدٌ فِي الإسْلامِ وَكَانَ قَتْلُهَا قَبْلَ الهِجْرَةِ وَكَانَتْ مِمَّنْ أَظْهَرَ الإِسْلَامَ بِمَكَّةَ فِي أَوَّلِ الإسلام
অর্থ: “কাট্টা কাফির আবূ জাহিল স্বহস্তে উনার সম্মুখভাগে বর্শা নিক্ষেপ করে উনাকে শহীদ করে। না‘ঊযুবিল্লাহ! তিনিই হচ্ছেন সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম উনার প্রথম শহীদ। মহাসম্মানিত ও মহাপবিত্র হিজরত মুবারক উনার পূর্বেই উনাকে শহীদ করা হয়েছে। আর তিনিই হচ্ছেন সেই সম্মানিতা হযরত মহিলা ছাহাবিয়া রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা যিনি মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ-এ থাকা অবস্থায় প্রকাশ্যে সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করার বিষয়টি ঘোষণা করেন।” সুবহানাল্লাহ! (উসদুল গ¦াবাহ্ ৩/৩৬৯)
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার সূত্রে বর্ণিত রয়েছেন যে, সাইয়্যিদাতুনা হযরত সুমাইয়্যাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা উনাকে আবূ জাহিল বল্লম মেরে শহীদ করে। কঠিন যুলুম-অত্যাচারের কারণে সাইয়্যিদুনা হযরত ইয়াসির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনিও শাহাদাত মুবারক গ্রহণ করেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াসির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকেও তীরবিদ্ধ করে শহীদ করা হয়। না‘ঊযুবিল্লাহ!
হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
أول شهيد في الإسلام سيدتنا حضرت سمية رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهَا والدة حضرت عمار بن ياسر رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وكانت عجوزا كبيرة ضعيفة ولما قتل أبو جهل يوم بدر قال النبيّ صلّى اللَّه عليه وسلّم لحضرتْ عَمَّارٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قتل اللَّه قاتل أمّك
অর্থ: “সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম উনার প্রথম শহীদ হচ্ছেন হযরত আম্মার ইবনে ইয়াসির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার সম্মানিতা মাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মু আম্মার রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা তিনি। উনি ছিলেন খুবই বয়স্কা দুর্বলা। সম্মানিত বদর জিহাদ মুবারক-এ যখন কাট্টা কাফির আবূ জাহিলকে হত্যা করা হয়, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি (অত্যন্ত খুশি মুবারক প্রকাশ করেন এবং) হযরত আম্মার রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে উদ্দেশ্য করে ইরশাদ মুবারক করেন, ‘মহান আল্লাহ পাক তিনি আপনার সম্মানিতা মাতা উনার শহীদকারীকে হত্যা করেছেন’।” সুবহানাল্লাহ! (আল ইছাবাহ্ ৮/১৯০, ইবনে সা’দ)
তাহলে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে কতটুকু ফানা ও বাক্বা ছিলেন? তাহলে সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সবাইকে উনার মাঝে কতটুকু ফানা ও বাক্বা হতে হবে? তাহলে উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক কত বেমেছাল? এক কথায় তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন; এছাড়া সব। সুবহানাল্লাহ!
মূলত, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারাই হাক্বীক্বীভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত বুলন্দী শান মুবারক উপলব্ধি করতে পেরেছিলেন। যার কারণে উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে হাক্বীক্বীভাবে ফানা ও বাক্বা হয়ে উনার জন্য উনাদের ধন-সম্পদ সমস্ত কিছু তো বিসর্জন দিয়েছেনই; এমনকি শেষ পর্যন্ত উনাদের জানটুকুও কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
তাই, সমস্ত উম্মতের জন্য ফরযে আইন হচ্ছে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের অনুসরণে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে হাক্বীক্বীভাবে ফানা ও বাক্বা হয়ে উনার জন্য তাদের ধন-সম্পদ তো অবশ্যই; এমনকি নিজেদের জানটুকুও কুরবান করে দেয়া। সুবহানাল্লাহ! তাহলেই তারা ইহকাল ও পরকালে হাক্বীক্বী কামিয়াবী লাভ করতে পারবে।
উল্লেখ্য যে, পরবর্তী উম্মত যদি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে হাক্বীক্বী ফানা ও বাক্বা হতে চায়, তাহলে অবশ্যই আগে স্বীয় মহাসম্মানিত ও মহাপবিত্র শায়েখ আলাইহিস সালাম উনার মাঝে হাক্বীক্বী ফানা ও বাক্বা হতে হবে। উনার মাঝে হাক্বীক্বী ফানা ও বাক্বা হতে পারলে আপসেআপ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে হাক্বীক্বী ফানা ও বাক্বা হতে পারবে। সুবহানাল্লাহ! অন্যথায় কস্মিনকালেও সম্ভব নয়।
(অপেক্ষায় থাকুন)
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩) ২২ ঘণ্টা আগে মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১) মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১) ২২ ঘণ্টা আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯) ২২ ঘণ্টা আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ২৩ ঘণ্টা আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২) ১ দিন আগে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫) মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫) ১ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮) ১ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ১ দিন আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯) ৪ দিন আগে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২) মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২) ৪ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫) ৪ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ৪ দিন আগে