আর্থিক সংকট ও বিষন্নতায় জাপানের অনেক প্রবীণ নারীর কাছে কারাগারই শেষ আশ্রয়স্থল
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ২২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ঘরের ভেতর প্রবীণ নারীদের ভিড়। ধীর পায়ে তারা করিডরে হাঁটছে, কেউ কেউ হাঁটার জন্য ওয়াকারও ব্যবহার করছে। আর কিছু কর্মী তাদের গোসল, খাওয়া, হাঁটা এবং ওষুধ খেতে সাহায্য করছে। তবে এটি কোনো নার্সিং হোম নয়, বরং জাপানের সবচেয়ে বড় নারীদের কারাগার।
গত সোমবার সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাপানে কারাগার যেন বাইরের বয়স্ক সমাজেরই একটি প্রতিফলন। দেশটির অনেক বয়স্ক বন্দীর কাছে একাকিত্ব এতটাই তীব্র যে, তারা মুক্তির পরিবর্তে কারাগারেই থাকতে পছন্দ করে।
জাপানের নারী কারাগারের এক কর্মকর্তা বলেছে, ‘এমন অনেকেই আছে, যারা মাসে ২০ থেকে ৩০ হাজার ইয়েন দিয়ে হলেও চিরদিন এখানে থাকতে চায়।’
প্রতিদিন বন্দীরা দেশটির কারাগারের কারখানায় কাজ করে। বিনিময়ে তারা নিয়মিত খাবার, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং সময় কাটানোর মানুষ খুঁজে পায় -বাইরের পৃথিবীতে এই পরিবেশ তারা পায় না বললেই চলে।
কারাগারটির এক বন্দী ৫১ বছরের ইয়োকো। মাদক মামলায় পাঁচবার কারাগারে এসেছে। সে বলেছে, টাকা ফুরিয়ে গেলে অনেকে খারাপ কোনো কাজ করে ধরা পড়ে এবং কারাগারে চলে আসে।
একাকিত্ব ও দারিদ্র্যের যন্ত্রণা সে বেশ ভালো করেই জানে। তার প্রথম শাস্তি হয়েছিল ৬০ বছর বয়সে এবং তখনও খাবার চুরির দায়ে। সে বলেছে, ‘যদি আমার আর্থিক অবস্থা ভালো থাকত, তবে আমি এটা কখনোই করতাম না।’
২০২২ সালে জাপানের কারাগারে ৬৫ বছরের বেশি বয়সী বন্দীর সংখ্যা ২০০৩ সালের তুলনায় প্রায় চারগুণ বেড়েছে।
এদিকে কারাগার থেকে বের হয়ে সমাজে পুনর্বাসিত হওয়ার জন্য প্রবীণদেরকে সহায়তার অভাব প্রকট। জাপানের তোগিচির এক কারা কর্মকর্তা বলেছে, ‘অনেকে পরিবারের কাছে ফিরলেও তাদের গ্রহণ করা হয় না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)