সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
আল ইহসান ডেস্ক:
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে সৌদি আরব। দেশটিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিচালিত যৌথ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে গত সপ্তাহে সৌদি আরবজুড়ে মোট ২১ হাজার ৪৮৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২০ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ৫৬২ জনের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন, চার হাজার ৮৫৩ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং তিন হাজার ৭০ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে এক হাজার ৫৬৮ জন ব্যক্তি অবৈধভাবে দেশটিতে প্রবেশের সময় ধরা পড়েছেন। তাদের মধ্যে মধ্যে ৪৭ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫০ শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক বলে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়াও, অবৈধভাবে দেশ ত্যাগ করার চেষ্টা করার জন্য ৬৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।