সম্পাদকীয়
আরব দেশগুলো থেকে মার্কিনীদের যুদ্ধ করতে না দেয়ার আহবান সম্পূর্ণই কুরআন শরীফ - সুন্নাহ শরীফের নির্দেশ। মুসলমানদের চির শত্রু ইহুদী-নাছারা-মুশরিক পরস্পর, পরস্পরের ঘণিষ্ঠ বন্ধু।
ইরানের পাশে দাঁড়িয়েছে ওমান। অন্য মুসলিম দেশগুলোরও সক্রিয় সহযোগিতা করা উচিত ইনশাআল্লাহ।
, ০২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
গত পরশু পেজেশকিয়ান বলেছেন- আঞ্চলিক দেশগুলোর উচিত নয় শত্রুদেরকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার সুযোগ দেওয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ কথা লিখেছেন। তিনি আরও লিখেছেন: আমি বারবার বলেছি ইরান কখনই প্রাক-উদ্যমি মানে আগবাড়িয়ে হামলা করবে না। তবে আমাদের অবকাঠামো কিংবা অর্থনৈতিক স্থাপনাগুলোতে হামলা চালানো হলে বসেও থাকবো না। হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে শত্রুদের বিরুদ্ধে দাঁতভাঙা প্রতিক্রিয়া দেখাবো।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন- আমি এ অঞ্চলের দেশগুলোকে বলছি আপনারা যদি উন্নয়ন এবং নিরাপত্তা চান তাহলে আমাদের শত্রুদেরকে আপনাদের দেশ থেকে যুদ্ধ চালাতে দেবেন না।
প্রসঙ্গত আমরা মনে করি পেজেশকিয়ানের এ আহবানের যৌক্তিকতা ও যথার্থতা রয়েছে। দ্বীন ইসলামের দৃষ্টিতে তা ফরজের পর্যায়েই পড়ে। আঞ্চলিক মুসলিম দেশ তথা আরবের মুসলিম দেশগুলোর কখনও উচিৎ ছিল না ইরানের বিরুদ্ধে মার্কিনীদেরকে তাদের দেশকে ব্যবহার করতে দেয়া। তাদের দেশে মার্কিন ঘাটি তৈরী করতে দেয়া।
পবিত্র কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন-
হে মুমিনগণ! তোমরা ইহুদী ও খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়ো না। তারা পরস্পরে একে অন্যের বন্ধু! তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে, সে তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি জালিমদেরকে হেদায়েত দান করেন না। (পবিত্র সূরা মায়িদা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫১)
অন্যত্র ইরশাদ মুবারক করেছেন-
হে মুমিনগণ! তোমরা মুসলিমদের ছেড়ে কাফিরদেরকে বন্ধু বানিয়ো না। তোমরা কি মহান আল্লাহ পাক উনার কাছে নিজেদের বিরুদ্ধে (অর্থাৎ নিজেদের শাস্তিযোগ্য হওয়া সম্পর্কে) সুস্পষ্ট প্রমাণ দাঁড় করাতে চাও? (পবিত্র সূরা নিসা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৪৪)
শুধু কাফের নয়। কাফেরদের সঙ্গে যারা মিলেমিশে থাকে এবং ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়- এমন লোকদের সাথেও বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। সেই ব্যক্তি যদি নিজের বাবা কিংবা ভাই হন তবুও। ইরশাদ মুবারক হয়েছে-
হে মুমিনগণ! তোমাদের পিতা ও ভাইয়েরা যদি ঈমানের বিপরীতে কুফরকে পছন্দ করে, তবে তাদেরকে নিজেদের বন্ধু বানিয়ো না। তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, তারাই জালেম। (পবিত্র সূরা তাওবা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৩)
এমনিভাবে যারা মুসলমানদের ক্ষতি করার চেষ্টায় থাকে এবং মুসলমানদের ক্ষতি দেখলে খুশি হয়, তাদের সাথে বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ইরশাদ মুবারক হয়েছে-
হে মুমিনগণ! তোমরা নিজেদের বাইরের কোনো ব্যক্তিকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ো না। তারা তোমাদের অনিষ্ট কামনায় কোনো রকম ত্রুটি করে না। তারা মনে-প্রাণে কামনা করে- তোমরা কষ্ট ভোগ কর। তাদের মুখ থেকে আক্রোশ বের হয়ে পড়ে। আর তাদের অন্তর যা-কিছু (বিদ্বেষ) গোপন রাখে, তা আরও গুরুতর। আমি আসল বৃত্তান্ত তোমাদের কাছে স্পষ্টভাবে বর্ণনা করে দিলাম- যদি তোমরা বুদ্ধিকে কাজে লাগাও! (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১৮)
পবিত্র কুরআন শরীফে স্পষ্টভাবে বলা হয়েছে যে, ইহুদী ও মুশরিকরাই মুসলমানদের সবচে কঠিন বড় শত্রু। মহান আল্লাহ তাআলা ইরশাদ মুবারক করেন-
আপনি অবশ্যই মানুষের মধ্যে মুসলমানদের শত্রুতায় সর্বাপেক্ষা কঠোর পাবেন ইহুদীদেরকে এবং সেই সমস্ত লোককে, যারা শিরক করে। (পবিত্র সূরা মায়িদা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৮২)
(২)
অপরদিকে মুসলমানদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় এই যে, তাদেরকে স্বয়ং মহান আল্লাহ তাআলা নিজের বন্ধু হিসেবে ঘোষণা করেছেন। ঘোষণা করেছেন উনার রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং অপরাপর মুমিনদেরও বন্ধু হিসেবে। ইরশাদ মুবারক হয়েছে-
(হে মুসলিমগণ!) তোমাদের বন্ধু তো কেবল মহান আল্লাহ পাক, উনার রাসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুমিনগণ, যারা (আল্লাহ পাক উনার সামনে) বিনীত হয়ে সালাত আদায় করেন ও যাকাত দেন। (পবিত্র সূরা মায়িদা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫৫)
শুধু তাই নয়। ঘোষণা করেছেন- যারা মহান আল্লাহ পাক উনাকে এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তাদের বিজয় ও সফলতা সুনিশ্চিত। ইরশাদ মুবারক হয়েছে-
আর যে কেউ মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুমিনদেরকে বন্ধু বানাবে (সে মহান আল্লাহ পাক উনার দলভুক্ত হয়ে যাবে)। আর নিশ্চয় মহান আল্লাহ পাক উনার দলই বিজয়ী হবে। (পবিত্র সূরা মায়িদা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫৬)
(৩)
দুঃখজনক হলেও সত্য আরব দেশগুলো পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফের সরাসরি বিরোধিতা করছে। এতে তারা ঈমানদার না কাফিরদের অন্তর্ভূক্ত হচ্ছে তা তারা উপলব্ধি করতে পারছে না। নাউযুবিল্লাহ।
এদিকে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ স্বীকার করতে বাধ্য হয়েছে, পারস্য উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে এবং তাদের বিশ্বাস এই সংঘাতে কৌশলগত সুবিধাজনক অবস্থায় নেই আম্রিকা।
এ অঞ্চলের আরব দেশগুলোর মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে উল্লেখ করে এই মার্কিন সাময়িকী লিখেছে, ইরান সম্পর্কে মার্কিন যুদ্ধকামিতা ও অস্থির নীতি এই আরব সরকারগুলোকে ক্লান্ত করে ফেলেছে।
এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব সরকারি নেতৃবৃন্দ ব্যক্তিগত পর্যায়ে নিজেদের আলোচনায় তাদের ভূমিতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আতিথ্য দেয়ার কৌশলগত গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করছেন যে এই ঘাঁটিগুলো নিরাপত্তা দিতে পারছে না তাদেরকে, বরং সম্মুখ সমরের লাইনে থাকার উত্তেজনা বয়ে আনছে! বিশেষ করে তাদের মূল উদ্বেগ হল যে এই যুদ্ধ আরও জোরালো হয়ে উঠলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের মৌলিক গুরুত্বের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদেরকে একা ফেলে রাখবে।
(৪)
ইরানকে নিয়ে উপসাগরীয় প্রায় সব রাজতান্ত্রিক আরব সরকার এমন সময় অচলাবস্থার শিকার হয়ে আছে তখন ইরানের পাশে দাড়িয়েছে ওমান। পররাষ্ট্রমন্ত্রী বাদর আলবুসায়িদি দুবাই, মানামা ও দোহার মত শহরগুলোতে মার্কিন সেনা-অবস্থানগুলোর ওপর ইরানি হামলাগুলোকে মার্কিন-ইসরায়েলি বোমা বর্ষণের মোকাবেলায় ‘একমাত্র যৌক্তিক পথ’ বলে অভিহিত করেছেন।
প্রসঙ্গত আমরা মনে করি- ওমান, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর সব মুসলিম দেশকে সম্মিলিতভাবে ইরানের সাথে সহযোদ্ধা হয়ে জিহাদ করতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের কুরবানীর পশু যাতায়াতের পথে এবং কুরবানীর হাটে যথাযথ নিরাপত্তাও বাস্তবায়ন হচ্ছে না কেন? সড়ক ও নৌপথে পশুবাহী যানগুলোতে চলছে চাঁদাবাজি-ডাকাতি চাঁদা না দিলে হত্যার ঘটনাও ঘটছে কুরবানী সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












