সম্পাদকীয়
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয।
, ০৫ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
আজ পবিত্র ১৮ যিলহজ্জ শরীফ। আজকের এই দিনটি হচ্ছে আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করার সময় উনার আহলিয়া হযরত নায়লা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বাধা দিতে আসলে উনার হাতের কয়েকটি আঙ্গুল মুবারক কেটে যায়। এ সময় আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার ১৩৭নং পবিত্র আয়াত শরীফ উনার এই অংশ পাঠ করছিলেন: “অতএব, তাদের বিরুদ্ধে আপনার জন্য মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন”। এই পবিত্র আয়াত শরীফ পাঠ করার সময় উনাকে শহীদ করা হয় এবং এই পবিত্র আয়াত শরীফ উনার উপর উনার রক্ত মুবারক ছিটিয়ে পড়েছিলো। (দায়েরাতুল মা’য়ারিফ)
পবিত্র কুরআন শরীফ উনার উপরোক্ত অংশের পূর্বে পবিত্র আয়াত শরীফটি শুরু ছিলো এইরূপ: “আপনারা যাতে ঈমান আনয়ন করেছেন, তারা যদি সেরূপ ঈমান আনয়ন করে, তবে নিশ্চয়ই তারা হিদায়েত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা নিশ্চয়ই বিরুদ্ধ-ভাবাপন্ন এবং তাদের বিরুদ্ধে আপনার জন্য মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন।” এই পবিত্র আয়াত শরীফ উনার সঙ্গেই ১৩৮নং পবিত্র আয়াত শরীফটি এইরূপ: “আমরা গ্রহণ করলাম মহান আল্লাহ পাক উনার রং, আর রংয়ের মধ্যে মহান আল্লাহ পাক অপেক্ষা কে অধিকতর সুন্দর? এবং আমরা উনারই ইবাদতকারী।” আশ্চর্যের বিষয় এই যে, উনার রক্ত-রঞ্জিত পবিত্র আয়াত শরীফ উনার পূর্বাংশ এবং পরের পবিত্র আয়াত শরীফ যেন উনার রক্তাক্ত পবিত্র শাহাদাত মুবারকেরই এক অপূর্ব ইঙ্গিত। সুবহানাল্লাহ!
পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশের সময় উনার বয়স মুবারক হয়েছিলো ৮২ বছরের অধিক। পবিত্র ‘জান্নাতুল বাক্বী’ শরীফ উনার পূর্বে “হাশশে কাওকাব” নামক স্থানে উনার পবিত্র রওযা শরীফ করা হয়। পরবর্তীতে এ স্থানটি পবিত্র জান্নাতুল বাক্বী শরীফ উনার অন্তর্ভুক্ত করে নেয়া হয়। হযরত যুবাইর ইবনে মুত‘ঈম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার জানাযা নামায উনার ইমামতী করেন।
(২)
আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার শাহাদাত মুবারক দুটি বিষয় প্রবলভাবে প্রতিভাত করে। এক. যুগে যুগে পবিত্র দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর মুনাফিক গোষ্ঠী তথা উলামায়ে সূ’রা। দুই. ক্ষমতার লোভ মানুষকে পবিত্র দ্বীন ইসলাম থেকে সরিয়ে নেয়। পবিত্র ঈমান উনাকে দূরীভূত করে শুধু কাফির নয়, কাট্টা মুরতাদ ও যালিমে পরিণত করে।
(৩)
কাজেই ‘সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে হারাম এ নির্বাচন’ আর নয়- এটাই হোক আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার মহিমান্বিত বিছালী শান মুবারক প্রকাশের এই ফযীলতযুক্ত সুমহান দিনে আমাদের চেতনা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বের শীর্ষস্থানীয় মাইক্রোচিপ বিজ্ঞানী, বাংলাদেশী এনায়েতুর রহমান এ শিল্পের বিকাশে বাংলাদেশ ও বাংলাদেশীকে বিশেষ সহায়তা করতে চান।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই ছফর শরীফ এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বাআহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্র অর্থনীতির সোনালী সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












