সম্পাদকীয়
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৯ জুন, ২০২৬ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
৪ জুন থেকে ৬ই জুন পর্যন্ত তিন দিনের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় এসেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
গতপরশু শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সাক্ষাতে বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করতে উপায় অনুসন্ধান করার কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
অপরদিকে তুরস্ককে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও গভীর করার পাশাপাশি তা বিস্তৃত পরিসরে উন্নীত করতে আগ্রহী তুরস্ক। দৃঢ় ভিত্তির ওপর গড়ে ওঠা সম্পর্ককে এগিয়ে নিতে বিশেষ করে প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে আঙ্কারা।
(২)
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত বলে উল্লেখ করেছে তুরস্ক। একই সঙ্গে প্রতিরক্ষা ও সমরাস্ত্র খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তুরস্কের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। প্রতিরক্ষা শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি বাংলাদেশকে ‘গ্লোবাল সাউথের শক্তিশালী কণ্ঠস্বর’ হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য মতৈক্য রয়েছে।
সামরিক সক্ষমতা, শিক্ষা, কূটনীতি ও অর্থনৈতিক শক্তির সমন্বয়ে তুরস্ক আজ আঞ্চলিক এবং বৈশ্বিক অঙ্গনে এক প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত।
(৩)
১৭ বছরে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেভাবে হস্তক্ষেপ করেছে এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করেছে, তা বিবেচনা করলে সহজে বোঝা যায় যে, ভারত বাংলাদেশের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ককে ইতিবাচকভাবে দেখবে না।
তাহলে বাংলাদেশকে কী করতে হবে? বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলো- তুরস্কের সঙ্গে সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করা। সরকারী কূটনীতিকে জনগণের সম্পর্কের পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে জনগণ থেকে শুরু করে বেসরকারি খাত- সবাই এই সম্পর্কের সুফল পেতে পারে।
তুরস্কের এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং একাডেমিক সহযোগিতা তৈরি করতে হবে। এতে ভবিষ্যৎ নেতৃত্ব ও জ্ঞানের ভিত্তি আরো শক্তিশালী হবে।
তুরস্ক চিকিৎসা প্রযুক্তি, হাসপাতাল ব্যবস্থাপনা এবং মেডিক্যাল ট্যুরিজমে অনেক উন্নতি করেছে। বাংলাদেশে যৌথ হাসপাতাল স্থাপন, মেডিকেল ট্রেনিং ও মেডিকেল প্রযুক্তি বিনিয়োগ নিশ্চিত করলে বাংলাদেশের জনগণও কম খরচে উন্নত চিকিৎসা পাবে। বাংলাদেশ-তুরস্কের মধ্যে ভিসা সহজীকরণ এবং ব্যবসায়ী, ছাত্র এবং রোগীদের জন্য বিশেষ ভিসা সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে, যাতে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা-সবক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।
(৪)
ভারতের বলয় থেকে বের হয়ে ফিলিস্তিন এবং তুরস্ক সহ সব মুসলিম দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ়ভাবে উন্নয়ন করতে হবে। সম্পর্কের ক্ষেত্রটি যত বিস্তৃত হবে, বাংলাদেশ ততই নিরাপদ হবে।
বাংলাদেশ ও তুরস্ক সম্পর্ক এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ব্যবসায়িক ও সামরিক চুক্তি একটি শক্তিশালী ভিত্তি প্রদান করলেও এই অংশীদারত্বের আসল সম্ভাবনা ও শক্তি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে মুসলিম ভ্রাতৃত্ববোধের জোট গঠনের মধ্যেই নিহিত।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












