আম পাকাতে ব্যবহৃত হরমোন কি ক্ষতিকর?
, ২৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এর আগে টমেটোতে এই হরমোন প্রয়োগ করে তারা পরীক্ষা করেছে, এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমেও এই হরমোন ব্যবহার করছেন অনেক আমচাষি ও ব্যবসায়ী।
রাজশাহীতে ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে আম পাড়া শুরু হয়েছে। এতে ‘টম টম’ নামের একধরনের রাসায়নিক ছিটানো হচ্ছে।
চাষিরা বলছেন, এই হরমোন দিলে আমগুলো একসঙ্গে পাকবে আর সুন্দর একটা রং হবে, পচবে না, সে জন্য তারা এই হরমোন ব্যবহার করছেন। দেশে এই হরমোন অনুমোদিত।
এ বিষয়ে রাজশাহী ফল গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, একসঙ্গে আম পাকাতে ও রং আনতে যে রাসায়নিক ব্যবহার করা হয়, তা একটি হরমোন। সহনীয় মাত্রায় এটি যদি প্রয়োগ করা হয়, তাহলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হওয়ার কথা নয়। সহনীয় মাত্রা কত জানতে চাইলে তিনি বলেন, একটু দেখে বলতে হবে।
মূলত আমে যে রাসায়নিক দেয়া হয়, সেটি মূলত ইথোফেন-জাতীয় হরমোন। একটি আমগাছে সম্পূর্ণ মুকুল আসতে প্রায় ২০ দিন সময় লাগে। যে মুকুলটি শুরুতে আসে আর যেটি শেষে আসে- এই দুই মুকুলের আম একসঙ্গে পাকে না।
কিন্তু এভাবে বারে বারে আম পাড়তে গেলেও চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তারা নির্দেশনা দিয়ে থাকেন, গাছ থেকে পাকা আম পড়লেই ধরে নেওয়া যাবে যে গাছে সব আম মোটামুটি পরিপক্ব হয়েছে। যারা বাণিজ্যিকভাবে আম চাষ করেন বা যারা উদ্যোক্তা হিসেবে আমের ব্যবসা করেন, তারা এই হরমোন ব্যবহার করে থাকেন, যাতে সব আম একসঙ্গে পাকে ও সুন্দর একটা রং হয়। কিন্তু অবশ্যই পরিপক্ব আম হতে হবে।
আর অপরিপক্ব আমে কেউ হরমোন ব্যবহার করলে দেশে জরিমানার বিধান রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন?
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












