হামাসের বীরত্ব:
আম্রিকার খরচ ১ বিলিয়ন ডলার, তবু ইয়েমেনে ব্যর্থতা
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথিদের ওপর সাম্প্রতিক মার্কিন হামলাকে ‘ধ্বংসাত্মক’ বলে দাবি করলেও বাস্তবে এই হামলাগুলো প্রত্যাশিত সাফল্য আনেনি- এমনটাই জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা স্বীকার করেছে, হুথিদের ভূগর্ভস্থ অস্ত্রাগারগুলোকে লক্ষ্য করে সফলভাবে হামলা চালানো যাচ্ছে না। যদিও হামলার মাত্রা ট্রাম্প প্রশাসনের অধীনে বেড়ে গেছে, তবে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, হুথি গোষ্ঠী তাদের ভূগর্ভস্থ বাংকারগুলো আরও শক্তিশালী করেছে, যা হামলা প্রতিরোধে কার্যকর প্রমাণিত হচ্ছে। মার্কিন কংগ্রেস এবং মিত্র দেশগুলোর তিন কর্মকর্তা এনওয়াইটি-কে জানিয়েছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে হুথিরা তাদের সামরিক সক্ষমতা রক্ষা করছে।
হুথি হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রায় ২০০ মিলিয়ন ডলারের অস্ত্র ব্যবহার করেছে বলে জানানো হয়েছে, যা এখনও কেবল গোলাবারুদের খরচ। এতে যুক্ত হয়নি জাহাজ, দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বিপুল সংখ্যক সেনা মোতায়েনের খরচ। সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহ নাগাদ এই ব্যয় ১ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বর্তমানে হুথি হুমকি দমনে কৌশলগতভাবে পিছিয়ে পড়েছে। হামলার মাত্রা বাড়লেও লক্ষ্যবস্তুতে কার্যকর আঘাত হানতে না পারার কারণে শুধু ব্যয়ই বেড়েছে, কাঙ্খিত ফল আসেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)