আমেরিকায় পণ্য উৎপাদন করো, নইলে শুল্ক দাও -ট্রাম্প
ট্রাম্প বিশ্বের ব্যবসায়ীদের উদ্দেশে বলেছে, আমেরিকায় পণ্য উৎপাদন করো, নইলে শুল্ক পরিশোধ করতে হবে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণে সে এই সতর্ক বার্তা দেয়।
ট্রাম্প বলেছে, আমেরিকায় পণ্য তৈরি করলে আমরা পৃথিবীর সবচেয়ে কম কর হার দিচ্ছি। কিন্তু আপনারা যদি পণ্য আমেরিকায় তৈরি না করেন, তাহলে আপনাদের শুল্ক দিতে হবে।
সে জানায়, কানাডা, মেক্সিকো ও চীনের মতো প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর ফেব্রুয়ারি থেকে উচ্চ শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প আরও বলেছে, তেলের নিম্ন দাম ইউক্রেনের যুদ্ধ শেষ করতে পারে। আমি সৌদি আরব ও ওপেককে তেলের দাম কমানোর অনুরোধ করব। তেলের দাম কমে গেলে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে। এখন দাম এতটাই বেশি যে এই যুদ্ধ চলতেই থাকবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।