একজন একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না -ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন, ব্যাটারিচালিত রিকশা নিয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। প্রস্তাবিত নীতিমালার আলোকে এখন থেকে কোনও ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না।’ এক্ষেত্রে, যিনি চালক তিনি মালিক’- এই নীতিকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপির সদর দফতরে ‘ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের’ সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা কিছু ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও অনেক সমস্যা সৃষ্টি করছে। আমাদের এসব সমস্যার সমাধান করতে হবে।’ বাস চলাচলকারী সড়কসহ মূল সড়কে যেন এসব ব্যাটারিচালিত রিকশা না চলে, সেজন্য মালিক-শ্রমিক সবাইকে আহ্বান জানান তিনি। এছাড়া ঢাকা মহানগরের বাইরের ব্যাটারিচালিত রিকশা মহানগরে প্রবেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।