সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলমানিত্ব তুলে দেয়ার ভয়াবহ ষড়যন্ত্র মারাত্মকভাবে প্রবল করা হচ্ছে। ট্রান্সজেন্ডার কনসেপ্ট প্রমোট করার মাধ্যমে এল.জি.বিটি কিউ মুভমেন্ট এদেশে সয়লাব করার অপচেষ্টা করা হচ্ছে। অশিক্ষার পর এখন পাঠ্যক্রমে কুশিক্ষা চালানো হচ্ছে।

আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের সাথে যায়না এরূপ কারিকুলাম সংবিধানের সাথে সাংঘর্ষিক। আর শরয়ী মতে সম্পূর্ণ হারাম ও কাট্টা কুফরী যা দ্বীনদার মুসলমানদের বরদাশতের বাইরে। এ বিষয়ে রাষ্ট্রদ্বীন ইসলাম এই অনুচ্ছেদ সম্বলিত সংবিধানের সরকারের সম্যক উপলব্ধি দরকার ইনশাআল্লাহ। (পর্ব-৩)

আসরার প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, রাত ১:১৯
আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের সাথে যায়না এরূপ কারিকুলাম সংবিধানের সাথে সাংঘর্ষিক। আর শরয়ী মতে সম্পূর্ণ হারাম ও কাট্টা কুফরী যা দ্বীনদার মুসলমানদের বরদাশতের বাইরে। এ বিষয়ে রাষ্ট্রদ্বীন ইসলাম এই অনুচ্ছেদ সম্বলিত সংবিধানের সরকারের সম্যক উপলব্ধি দরকার ইনশাআল্লাহ। (পর্ব-৩)
মানুষের মধ্যে যাদের দেহ শুক্রাণু উৎপাদনের জন্য তৈরি তারা পুরুষ, যাদের দেহ ডিম্বাণু উৎপাদনের জন্য তৈরি তারা নারী, খুব অল্প সংখ্যক কিছু মানুষ আছে যাদের প্রজননব্যবস্থা এবং যৌন বিকাশের ত্রুটি থাকে, তা হলো ইন্টারসেক্স (ওহঃবৎংবী) বা আন্তঃলিঙ্গ, তারা হিজড়া হিসেবে পরিচিত। সর্বশেষ জরিপ অনুযায়ী জনসংখ্যার মাত্র ০.০১৮% মানুষ ইন্টারসেক্স বা হিজড়া হয়। অন্যদিকে নিজেদের ট্রান্সজেন্ডার দাবি করা লোকেরা অধিকাংশ ক্ষেত্রে আন্তলিঙ্গ বা ইন্টারসেক্স না। তাদের কোনো ধরনের ডিএসডি (ডিসঅর্ডার অব সেক্স ডেভেলপমেন্ট) নেই। তাদের জন্ম হয়েছে সুস্থ এবং স্বাভাবিক যৌনাঙ্গ নিয়ে। কিন্তু তারা তাদের প্রকৃত লৈঙ্গিক পরিচয় আড়াল করে সামাজিক বা শারীরিক বা আইনি পরিবর্তনের মাধ্যমে বিপরীত লিঙ্গে রূপান্তর হয়। অর্থাৎ ট্রান্সজেন্ডার হলো জন্মগত দেহ যা-ই হোক না কেন, নিজেকে যে নারী দাবি করবে সে নারী , নিজেকে যে পুরুষ দাবি করবে সে পুরুষ, আইনি ও সামাজিকভাবে তাকে মেনে নিতে হবে। মেডিকেল সার্টিফিকেট বা কোন যৌক্তিক প্রমাণ নয় কেবল মনের ইচ্ছা আর দাবি অনুযায়ী এমন অদ্ভুত উদ্ভট সামাজিক, শারীরিক ও আইনি পরিবর্তনগুলাকে ট্রান্স বা রূপান্তর বলা হয়। এটি স্পষ্ট যে হিজড়া একটি জন্মগত জেনেটিক সমস্যা বা ডিসঅর্ডার এবং হিজড়ারা ট্রান্সজেন্ডার নয়। একই সাথে ট্রান্সজেন্ডাররা হিজড়া নয়। কেউ স্ত্রী লিঙ্গের হয়েও নিজেকে পুরুষ হিসেবে পরিচয় দিতে পারে। অন্যদিকে কেউ পুং লিঙ্গের হয়েও নারী পরিচয়ে পরিচিত হতে পারে এমন অবস্থান ট্রান্সজেন্ডারের।
এডাম গ্রাহাম স্কটল্যান্ডের একজন ধর্ষক। দুইজন নারীকে ধর্ষণের অভিযোগে তার বিচার শুরু হয়। মজার ব্যাপার হলো, বিচার চলাকালীনই হঠাৎই নিজেকে নারী দাবি করতে শুরু করে এই ধর্ষক। নাম বদলে চুল বড় করে হয়ে যায় আইলা ব্রাইসন। যথারীতি ধর্ষণের দায়ে তাকে সাজা প্রদান করা হয়- ৮ বছরের কারাদন্ড। দু দুটো নারীকে ধর্ষণের অভিযোগে কারাদন্ড পাওয়া গ্রাহাম নিজেকে নারী দাবি করার কারণে তাকে নারীদের কারাগারেই প্রেরণ করে আদালত। পরবর্তীতে বাকি নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে পুরুষদের কারাগারে প্রেরণ করা হয়।
যাক! নারীরা যৌন নির্যাতন থেকে এবারের মত বেঁচে গেলো। তাই না?
না।
স্টিফেন টেরেন্স উড কুখ্যাত বিকৃত যৌনাচারের কারণে। প্রথম সে জেলে যায় দুজন ৯ ও ১২ বছরের ছেলেকে যৌন হয়রানির কারণে। ১৮ মাস জেল খেটে বের হয়ে সে ভদকা খাইয়ে ধর্ষণ করে তার বন্ধুর গর্ভবতী স্ত্রীকে। সে সময় তার বিচার না হলেও পরবর্তীতে হত্যাচেষ্টার কারণে জেলে যায় সে। শুধুমাত্র নিজেকে মেয়ে দাবি করার কারণে যৌন নিপীড়নের ইতিহাস থাকা সত্ত্বেও তাকে নারীদের জেলে প্রেরণ করে আদালত। সেই জেলে সে তিন মাসে চারজন নারীকে যৌন নিপীড়ন করে। জেলে আসার আগেও সে ধর্ষণ করেছিলো দুইজন নারীকে।
এ ধরণের ঘটনা শুধু অপরাধী কয়েদিদের সাথে ঘটছে তাই না। ঘটছে সাধারণ নারীদের সাথেও।
৫২ বছর বয়েসী ড্যারেন একজন রেজিস্টার্ড সেক্স অফেন্ডার। জঘন্য ধরণের যৌন নির্যাতনে অভিযুক্ত হয়েছিলো সে। পরবর্তীতে নিজেকে নারী বলে দাবি করার কারণে নারীদের বাথরুমে তাকে যাওয়ার অধিকার দেয় উই স্পা। অন্যান্য নারী ও বালিকাদের সামনে নিজের জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে ওয়াশরুমের কাজকর্ম করছিলো সেক্স অফেন্ডার ড্যারেন। তাতে প্রচন্ড অফেন্ডেড হয়ে সেখানে প্রতিবাদ করে নারীরা। যৌন নির্যাতনের জন্য রেজিস্ট্রি থাকা পুরুষ লোককে কেন নারীদের টয়লেটে ঢুকতে দেওয়া হবে- তা নিয়ে তারা ৫টি মামলা করে।
বাদ যাচ্ছে না ছোট বালিকারাও।
আমেরিকার লউডন কাউন্টিতে ছাত্র-ছাত্রীদের বাবা-মাদেরকে জানানো বাদেই স্কুলের কর্তৃপক্ষ নিয়ম করে যে কোনো ছেলে নিজেকে মেয়ে দাবি করলে মেয়েদের টয়লেটে মেয়েদের সাথে যেতে পারবে। তার কিছুদিনের মধ্যেই নিজেকে মেয়ে দাবি করা একজন ছেলে মেয়েদেরকে যৌন হয়রানি করছে বলে অভিযোগ দায়ের করে ভিক্টিম দুইজন ছাত্রী। যখন এক যৌন নিপীড়নের শিকার ছাত্রীর বাবা স্কুলের বোর্ড মিটিং এ বিষয়টি তুলে প্রতিবাদ করতে যায়, তখন তাকে ঘৃণা প্রচার অভিযোগে গ্রেফতার করে ভার্জিনিয়া পুলিশ। মেয়ের সম্মানের জন্য রুখে দাঁড়ানোও যেখানে পাপ।
ট্রান্সজেন্ডারদের অধিকারের পক্ষে আইন পাশ হলে আইনগতভাবে কোনো ছেলের মৌখিক দাবির উপরে মেনে নিতে হবে সে একজন মেয়ে। মেয়েদের ওয়াশরুমে তাকে যাওয়ার অধিকার দিতে হবে। সেটার প্রতিবাদ তো করতে পারবেই না, এমনকি কোন মেয়ে যৌন নির্যাতিত হলেও কিছু বলতে পারবে না। কোনো একদিন শুনা যাবে মেয়েদের হোস্টেলে একই রুমে এক ছেলের সাথে মেয়ে থাকছে। যেই ছেলে মেয়েদের সব প্রাইভেট কাজ তো দেখছেই, হয়তো সুযোগ পেয়ে একদিন করে বসছে শ্লীলতাহানিও। কারণ সেই ছেলেকে আইন করে মেয়ে বানানো হয়েছে।
নারী তার জীবনের সঙ্গে সম্পর্কিত প্রতিটি ক্ষেত্রে সম্মান ও মর্যাদাকর অবস্থায় উন্নীত হতে পারে এটিই প্রত্যাশা। নারীর অধিকার তখনই প্রতিষ্ঠিত হবে, যখন কোনও বাধা বা সীমাবদ্ধতা ছাড়াই নারী নিরাপত্তা ও সম্মানের সাথে শিক্ষা নিজেদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে ২০১২ সালে দেশে প্রণয়ন করা হয় পারিবারিক সহিংসতা দমন ও নিরাপত্তা আইন ২০১২। নারীদের সুরক্ষা নিশ্চিতে প্রণয়ন করা হয় মানবপাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন ২০১২ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১১। এছাড়া মেয়েশিশুদের নিরাপত্তায় শিশু আইন। নারীর প্রতি সহিংসতা রোধে সরকার জিরো টলারেন্স নীতিও গ্রহণ করেছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ বিবেচনায় নিতে হবে যে, সাম্প্রতিক ট্রান্সজেন্ডার নারীরা আগামী দিনে নারীর অধিকারের অন্তরায় হিসেবে উপস্থিত হবে, ইতিমধ্যে বেশ কিছু উদাহরণ দেশ বিদেশে সৃষ্টি হয়েছে। কতিপয় পুরুষ কেবল নিজ ইচ্ছা বা দাবি অনুযায়ী ট্রান্স নারী হয়ে তারা সমাজে নারীদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি ও সামাজিক শৃঙ্খল ভেঙে ফেলতে পারে। সমাজে নারীর অগ্রযাত্রা নিশ্চিত করতে বিশেষ কিছু সুযোগ সুবিধা রয়েছে, কোন পুরুষ ট্রান্স নারী হয়ে এ সুযোগ সুবিধা লুফে নিতে পারে যা নারীর অধিকার হরণ করবে। সাধারণ নারী বনাম ট্রান্স বা রূপান্তরিত দাবিদার নারী একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে ও অসম লড়াই হবে।
নারীদের অগ্রগতি জন্য চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট কোটা সিস্টেম রয়েছে। যেমন সরকারি প্রাইমারি শিক্ষা কার্যক্রমে শতকরা ৮০ শতাংশ নারীদের জন্য নির্ধারিত। ট্রান্সজেন্ডার নারীরা সেই পজিশনগুলোতে প্রতিযোগিতা করতে আইনি বাধা থাকবেনা। এমতাবস্থায় নতুন করে বৈষম্য সৃষ্টি হবে।
জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। পুরুষ হয়েও ট্রান্স নারী দাবি করে প্রকৃত নারীদের আসন বাগিয়ে নিতে পারে। এমন হলে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জায়গায় নারীরা পিছিয়ে পড়বে। পাবলিক ট্রান্সপোর্টে সংরক্ষিত আসনের ক্ষেত্রেও মনের ইচ্ছার কথা বলে নারীদের আসন কেড়ে নিবে পুরুষ। একজন নার্স বা চিকিৎসক পড়বে বিড়ম্বনায়। চিকিৎসা সেবার জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে এ পরিচয়ে। কেউ ট্রান্সজেন্ডার ঘোষণা দিলে তার আবাসিক স্থান কোথাও হবে? তারা কোন টয়লেট ব্যবহার? দিন দিন এই সমস্যাগুলো পশ্চিমা দেশেও প্রকট হয়ে উঠছে। ব্রিটেনের মিনিস্ট্রি অব জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী- জেলখানায় ১৭৬ জন ট্রান্সজেন্ডার নারীর (জন্মগত পুরুষ) ৭৬ জন যৌন নির্যাতনমূলক অপরাধে জড়িত হয়। এদের ৩৬ জন ধর্ষণ (rape is defined as penetration with penis) এবং ১০ জন ধর্ষণের প্রচেষ্টার জন্য দোষী সাব্যস্ত হয়। তাদের জন্য প্রকৃত নারীদের প্রাইভেসি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাবে।
নিউজিল্যান্ডের ট্রান্স মেয়ে খধঁৎবষ ঐঁননধৎফ ভারউত্তোলনে কলেজ পর্যায়ে পুরুষ হিসেবে রেকর্ড করেছিল স্থানীয় প্রতিযোগিতায় কিন্তু ২০১২-তে সে মেয়ে হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করে বিশ্ব রেকর্ড গড়ে কয়েকটি পদক জিতে নেয় মহিলা ইভেন্টে। ক্রিকেটার ম্যাক্সিন ব্লিথিন কেন্ট কাউন্টির টিমে প্রথম ট্রান্স মহিলা হিসেবে অংশ নেয়া তার ব্যাটিং গড় ১২৪ রান। কিন্তু পুরুষ ক্রিকেটার হিসেবে ব্যাটিং গড় ছিল মাত্র ১৫ রান! এভাবে অলিম্পিক, ক্রিকেট, মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসরে এমন অসংখ্য উদাহরণ রয়েছে ও তৈরি হচ্ছে যা থেকে সহজেই অনুমেয় ট্রান্সজেন্টার নারী অধিকারের ভবিষ্যৎ অন্তরায়।
নারীদের চাকরি বা কর্মসংস্থান, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, প্রতিযোগিতাসহ সব সেক্টরে ট্রান্স নারীদের কারণে বৈষম্য তৈরি হবে এবং নারীদের অধিকার খর্ব হবে। এর সুদূরপ্রসারী প্রভাব কত ভয়ংকর হতে পারে তা অনুমেয়।

-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না।  গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ৪ ঘণ্টা আগে বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৫ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৯ নভেম্বর, ২০২৬ বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬