দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
আবারও বিক্ষোভ-প্রতিবাদে ইসরাইলীরা
, ১১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসবাদী নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছে হাজারো ইসরাইলি। গত শনিবার (৯ আগস্ট) রাতের এই বিক্ষোভে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়।
বিক্ষোভকারী লাভি বলেছে, এটি শুধুই সামরিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদ- হতে পারে।
লাভি হামাসের হাতে বন্দি জিম্মি ওমরি মিরানের স্ত্রী। সে অবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য হস্তক্ষেপের আহ্বান জানায়।
জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, অধিকাংশ ইসরাইলি নাগরিক মনে করে, যুদ্ধ এখনই বন্ধ করা উচিত, যাতে গাজায় আটক প্রায় ৫০ জন জিম্মিকে মুক্ত করা সম্ভব হয়। এখনও প্রায় ২০ জিম্মি জীবিত থাকার সম্ভাবনা আছে।
ইসরাইলি সরকার দেশ-বিদেশে, এমনকি তার ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের কাছ থেকেও, গাজায় যুদ্ধ সম্প্রসারণের ঘোষণার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে।
এখন পর্যন্ত যে জিম্মিরা মুক্তি পেয়েছে, তাদের বেশিরভাগই কূটনৈতিক আলোচনার মাধ্যমে মুক্তি পেয়েছে।
তেল আবিবের উপকণ্ঠ থেকে বিক্ষোভে যোগ দিতে আসা রামি দার বলেছে, তারা (সরকার) উগ্রপন্থী। তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।
তেল আবিবে প্রায়ই যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে সমাবেশ হয়। যুদ্ধ বন্ধে সরকারের প্রতি চাপ বাড়াতে এই বিক্ষোভগুলো হচ্ছে। গত শনিবারের এই বিক্ষোভে এক লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)