ইসরায়েলকে সমর্থনকারী আরব দেশগুলোকে সতর্ক করল ইয়েমেন
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের তথ্য সংস্থার ডেপুটি নাসরুদ্দিন আমের এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন যে, সামরিক অভিযানের চতুর্থ ধাপে, ইসরায়েলি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে নৌ অবরোধ আরও তীব্র করা হবে। তিনি আরও বলেন, চতুর্থ ধাপ ঘোষণা এবং বাস্তবায়নের উদ্দেশ্য হল এই বন্দরগুলিতে সহযোগিতাকারী জাহাজ কোম্পানিগুলির উপর চাপ সৃষ্টি করে ইসরায়েলি শাসকগোষ্ঠীর সমস্ত বন্দর সক্রিয়ভাবে অবরোধ করা। নাসরুদ্দিন আমের বলেছেন, এই ধাপে, ইসরায়েলি শাসকগোষ্ঠীর বন্দরগুলির সাথে পরিচালনা এবং সহযোগিতাকারী প্রতিটি কোম্পানির প্রতিটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।
এদিকে ইয়েমেনি অর্থনৈতিক বিশেষজ্ঞ রশিদ আল-হাদ্দাদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের বাণিজ্য সরবরাহ বিঘœ ঘটেছে যা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য হিজাম আল-আসাদ, ইহুদিবাদী ইসরায়েলের সাথে সহযোগিতা করার বিরুদ্ধে সমস্ত শিপিং কোম্পানিকে সতর্ক করেছেন। হিজাম আল-আসাদ ঘোষণা করেছেন, গাজার জনগণের সমর্থনে ইয়েমেনি নৌ অভিযানের চতুর্থ ধাপটি ইহুদিবাদী ইসরায়েলের বন্দরগুলোর সাথে সহযোগিতাকারী সমস্ত জাহাজ কোম্পানির বিরুদ্ধে হবে, তারা আরব কিংবা অন্য কোনো মুসলিম দেশগুলির হোক বা অন্যান্য দেশের হোক।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।