রেকর্ড সংখ্যক আফগানকে বিতাড়িত করলো ইরান, পাকিস্তান-তুরস্ক
, ২২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইরানে বর্তমানে অন্তত ৬০ লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। তিনি উল্লেখ করেছেন, চলতি বছরে ইতোমধ্যে ১৫ লাখেরও বেশি অভিবাসী আফগানিস্তানে ফিরে গেছেন। খবর এএনআই’র।
এ ছাড়া ইরানের এই নেতা দেশটির গণমাধ্যমে জানান, যুদ্ধের পর এখন পর্যন্ত অন্তত ১৫ লাখ বিদেশি নাগরিক তেহরানে ফেরত এসেছেন।
মোমেনি বলেন, ইরানের সঙ্গে আফগানদের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক থাকলেও আমাদের অভিবাসী ধারণক্ষমতা এখন সীমিত। তার দাবি, ফিরিয়ে দেওয়া অভিবাসীদের মধ্যে ৭০ শতাংশের বেশি স্বেচ্ছায় তাদের দেশে ফিরেছেন।
তবে বাস্তব চিত্র অনেকেই ভিন্ন বলে দাবি করছেন। ইরান ও পাকিস্তানে অবস্থানরত আফগান নাগরিকরা বলছেন, কঠোর নীতি, চাকরিতে বাধা, বিভিন্ন সেবা বন্ধ এবং হঠাৎ দেশ ছাড়া করার কারণে তাদের জীবন আরও অনিশ্চিত হয়ে উঠেছে।
ইরানে অবস্থানরত আফগান নাগরিক মরতেজা নাজারি জানান, ইরান সরকার ঘোষণা দিয়েছে অভিবাসীদের কোনো কাজ দেওয়া যাবে না। আমাদের সন্তানদের স্কুলে ভর্তি নিচ্ছে না। ব্যাংক কার্ড, সিম কার্ড-সবই বন্ধ করে দেওয়া হয়েছে।
আফগান শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় বলেছে, এই কঠোর পরিস্থিতির মধ্যে সম্প্রতি পাকিস্তান থেকে আটক অবস্থায় থাকা দুই হাজারের বেশি আফগানকে মুক্তি দেওয়া হয়েছে।
টোলো টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, ইরান, পাকিস্তান ও তুরস্ক থেকে এক মাসেরও কম সময়ে মোট ২ লাখ ৮৪ হাজার ৭১৭ জন আফগান নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে- যা আগের পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে দেখলে বিষয়টি উদ্বেগজনক।
আফগান মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মুতালিব হাক্কানি জানান, এই তিন দেশ থেকে ৮৩ হাজার ১৩৫ জন অবিবাহিত পুরুষ পরিবার ছাড়া দেশে ফিরেছেন, এবং পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২ হাজার ৭৬ জন বন্দি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে হামলা ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রুত ফুরোচ্ছে অস্ত্রভান্ডার: মজুত নিয়ে দুশ্চিন্তায় পেন্টাগন
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালিতে ‘টোল বুথ’ চালু করার পদক্ষেপ ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনীরা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের আক্রমণের পর গর্তে উল্টে পড়ে আছে দখলদারদের যুদ্ধযান।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারে দ্বীন ইসলাম প্রচারের ইতিহাস
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইরানের বিধ্বংসী হামলা অব্যাহত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্থল-যুদ্ধ হবে শত্রুদের জন্য অনেক বেশি বিপজ্জনক ও ক্ষয়ক্ষতিপূর্ণ -ইরানি স্থল-বাহিনী প্রধান
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












