সম্পাদকীয়-১
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৪শে মাহে ছফর শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ দিবস।
গোটা উম্মাহ ও মুসলিম বিশ্বের প্রত্যেক সরকারের উচিত- যথাযথ ভাবমর্যাদা ও ভাবধারার সাথে এ দিবস মুবারক পালন করা।
, ২৫ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২০ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
মায়ের পদতলে সন্তানের বেহেশত- এ পবিত্র হাদীছ শরীফ উনার চেতনা আজ মুসলমানদের মাঝে খুবই কম। মায়ের ‘মা’ বা বাবার ‘মা’ অর্থাৎ নানী-দাদী তাদেরকে স্মরণের অনুভূতি আরো কম। অথচ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “যে মানুষের শুকরিয়া করেনা সে মহান আল্লাহ পাক উনারও শুকরিয়া করেনা। ” নাঊযুবিল্লাহ!
এক্ষেত্রে উল্লেখ্য যে, সাধারণ দাদী-নানীর স্মরণ বা মূল্যায়ন না করলেই যদি মুসলমান নাফরমানে পরিণত হয়- তবে সে মহান অজুদ মুবারকগণ হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা, হযরত ইমাম মুজতাহিদ, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ উনারা এবং সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত সব আদম সন্তানগণ উনাদের ‘মা’ অর্থাৎ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের স্মরণ, মূল্যায়ন তথা অনুসরণ অনুকরণ না করলে কেউ কী মুসলমানই থাকতে পারে? অবশ্যই না। খালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা আহযাব শরীফ উনার পবিত্র ৬নং আয়াত শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযওয়াজুম মুতাহ্হারাহ আলাইহিন্নাস সালাম উনারা ‘মু’মিনগণের মাতা’ এই সম্মানিত লক্বব মুবারকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সংখ্যায় ১৩ জন ছিলেন। উনাদের সকলেই অনেক বৈশিষ্ট্যপূর্ণ গুণাবলীতে গুণান্বিতা। সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনারও অনেক বৈশিষ্ট্যপূর্ণ গুণাবলী ছিলেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
প্রসঙ্গত, আজ সুমহান বরকতময় পবিত্র ২৪শে ছফর শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আযীমুশ শান পবিত্র নিসবতে আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! উনার মুবারক শানে অন্যান্য হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ন্যায় মোহর মুবারক নির্ধারণ এবং পবিত্র অলীমা মুবারক ইন্তিজাম করা হয়। তখন দুনিয়াবী দৃষ্টিতে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সম্মানিত বয়স মুবারক ছিলেন ২০ বছর ১১ মাস ১১ দিন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম তিনি হিজরী ৭ম সনের পবিত্র ২৪ মাহে ছফর শরীফে পবিত্র নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হওয়ার পর থেকে হিজরী ১৬ সনের পবিত্র ১৬ মুর্হরমুল হারাম শরীফ উনার বিছালী শান মুবারক প্রকাশিত হওয়া পর্যন্ত প্রায় ৯ বছর অন্যান্য হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ন্যয় পবিত্র দ্বীন ইসলাম উনার তা’লীম, তরবিয়তে ব্যাপৃত ছিলেন। যেহেতু তিনি ইঞ্জিল শরীফ উনার অনুসারী থেকে পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করেন, সেহেতু মিশরের লোকেরা, খাছভাবে ইঞ্জিল শরীফ উনার অনুসারী মহিলাগণ বেশীরভাগ পবিত্র দ্বীন ইসলাম গ্রহণে অনুপ্রাণিত হয় এবং উনার নিকট থেকে তা’লীম তালক্বীন মুবারক গ্রহণ করেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনারা মিশর জয় করবেন, ইহা এমন একটি ভূখন্ড যার “আল-ক্বীরাত” নামকরণ রয়েছে। আপনারা যখন ইহা জয় করবেন, এখানকার অধিবাসীদের প্রতি সৎ ব্যবহার করবেন, কেননা তাদের সাথে রয়েছে যিম্মা এবং আত্মীয়তার সম্পর্ক। অথবা তিনি ইরশাদ মুবারক করেছেন, যিম্মা এবং বৈবাহিক সম্পর্ক।
(২)
প্রসঙ্গত উল্লেখ্য, পবিত্র কুরআন শরীফ উনার সব পবিত্র আয়াত শরীফ এবং সব পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বিশেষ করে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার শান-শওকত মুবারক, মান-মর্যাদা মুবারক সবকিছুরই পরিপূর্ণ হকদ্বার ও মিছদাক।
মূলতঃ উনাদের শান-মান মুবারক সম্পর্কে আলোচনা ও উপলব্ধি উম্মাহ্র প্রথম কাজ। রহমত-বরকত-নাজাত মুবারক হাছিলের প্রধান উসীলা।
কিন্তু ইহুদী-খৃষ্টান মদদপুষ্ট এজেন্ট ওহাবী খারেজী জামাতী দেওবন্দী তথা উলামায়ে সূ’রা সে পথটিকেই, সে প্রক্রিয়াটিকেই দীর্ঘদিন যাবত বাধাগ্রস্থ ও অবরূদ্ধ করে রেখেছে। যে কারণে উম্মাহ আজ বিজাতীয়, বিধর্মী, বিদয়াতীদের ভক্ত হয়ে উঠেছে এবং বেপর্দা বেশরায় লিপ্ত হয়েছে। ফলতঃ এসেছে লা’নত। এসেছে গযব। ভাঙ্গছে সংসার। নষ্ট হচ্ছে পারিবারিক বন্ধন। জোয়ার বইছে পরকীয়ার, চরিত্রহীনতার। চলছে সম্ভ্রমহরণের মচ্ছব। অশ্লীলতায় ভাসছে দেশ ও বিশ্ব। মুসলমান হারাচ্ছে ঈমান। হারাচ্ছে নৈতিকতা। হারাচ্ছে দ্বীন দুনিয়া উভয়ই।
এমনই এক ক্রান্তিকালে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মা’রিফাত মুহব্বত মুবারক আজকের প্রায় ঈমানহারা উম্মাহ্র মাঝে তৈরী করে দিচ্ছেন- উনাদের আখাছছুল খাছ আওলাদে রসূল, যামানার লক্ষ্যস্থল, মুজাদ্দিদে আ’যম, ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি এবং ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনি। সুবহানাল্লাহ! সঙ্গতকারণেই উনার মুবারক ছোহবত ব্যতিরেকে বর্তমান উম্মাহ্র মাঝে দোসরা কোনো পথ খোলা নেই। এ অমোঘ সত্য যে, এ উম্মাহ যত তাড়াতাড়ি অনুধাবন করবেন তত তাড়াতাড়িই তারা দ্বীন দুনিয়ার ভালাই কামাতে পারবেন।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বের শীর্ষস্থানীয় মাইক্রোচিপ বিজ্ঞানী, বাংলাদেশী এনায়েতুর রহমান এ শিল্পের বিকাশে বাংলাদেশ ও বাংলাদেশীকে বিশেষ সহায়তা করতে চান।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই ছফর শরীফ এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বাআহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্র অর্থনীতির সোনালী সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












