সম্পাদকীয়-১
আজ সুমহান ও বরকতময় পবিত্র ১০ই রজবুল হারাম শরীফ! রাইহানু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার মহাপবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
পাশাপাশি সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুল উমাম আর রবি’ আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। এবং বিধর্মীদের বিরুদ্ধে মুসলমানদের মহান বিজয় ঐতিহাসিক ইয়ারমুক জিহাদ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
সারা পৃথিবীতে অনেক মূল্যবান বিষয় আছে যা একশো কোটিতে একজনও আলোচনা করার যোগ্যতা রাখে না তবে সব কিছুর চেয়ে বেশি মহামূল্যবান বিষয়, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের আলোচনা করার যোগ্যতা রাখে কজন? আফদ্বালুল আউলিয়া, সাইয়্যিদুল আউলিয়া, কাইয়ূমে আউওয়াল, মুজাদ্দিদে যামান, মাহবুবে ছুবহানী, হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার যিনি সম্মানিত পিতা এবং শায়েখ, বেমেছাল বুযুর্গ, মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী শায়েখ হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সময় বারবার বলতেছিলেন যে, আমি এখন হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বত মুবারক অনুভব করতেছি আমার অন্তরের মধ্যে। এটা বলতে বলতে তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন। হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি তখন বিষয়টা ফিকির করিনি ব্যাপারটা কি? কিন্তু পরবর্তী সময় আমি যখন ফিকির মুবারক করলাম তখন বুঝতে পারলাম আসলে বিষয়টা হচ্ছে যে, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের আলোচনা খুবই খুবই খুবই উচ্চ ও উঁচু এবং উঁচু তবকার বিষয়। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
মূলতঃ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মূল সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনি এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারাই সম্মানিত আহলু বাইত শরীফ উনাদের বিষয় পরিপূর্ণ ও গভীরভাবে জানেন এবং আখাছছুল খাছ ক্ষমা ও ইহসান করে কিছু ব্যক্তও করেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! তবে তা ধারণ করার যোগ্যতাও বা ক’জনের আছে?
(২)
প্রসঙ্গত, আজ রাইহানু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে যে, “সম্মানিত মক্কা শরীফ বিজয়ের দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনাকে উনার সম্মানিত বাহন মুবারক উনার পিছনে অপর বর্ণনায় রয়েছে উনার উট মুবারক উনার পিছনে আরোহণ মুবারক করিয়েছিলেন।” সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
লেখাবাহুল্য, এই মহান একটি ঘটনাই সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার বেমেছাল মর্যাদা-মর্তবা মুবারক, শান-মান মুবারক, আখাচ্ছুল খাছভাবে প্রকাশ পায়। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৩)
প্রসঙ্গত, ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ৯ম ইমাম। সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কুনিয়াত মুবারক আবূ জা’ফর আলাইহিস সালাম। বর্ণিত আছে যে, তিনি হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার কিবতিয়া আলাইহাস সালাম উনার বংশ মুবারকের ছিলেন। সুবহানাল্লাহ!
আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ১৯৫ হিজরী সনের পবিত্র ১০ই রজবুল হারাম শরীফ জুমুয়াবার রাতে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। অর্থাৎ আজকের মহান দিনটিই উনার মহামহিম বিলাদতী শান মুবারক প্রকাশের দিন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৪)
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, হযরত সাইয়্যিদুল উমাম আর রবি’ আলাইহিস সালাম তিনি ১৪৪৩ হিজরীর পবিত্র ১০ই রজবুল হারাম শরীফ ইয়াওমুস সাবত্ ইশরাকের ওয়াক্তে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। উনার মহাসম্মানিতা মাতা হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম তিনি। আর উনার মহাসম্মানিত পিতা হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম তিনি। হযরত সাইয়্যিদুল উমাম আর রবি’ আলাইহিস সালাম তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিশেষ ব্যক্তিত্ব মুবারক।
(৫)
প্রসঙ্গত উল্লেখ্য, উনাদের সংশ্লিষ্টতার কারণে আজ মহিমান্বিত ১০ই রজবুল হারাম শরীফ উনার মহিমা অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে, অকল্পনীয় মাগফিরাত, রহমত, বরকত, ছাকীনা তথা ফযীলতযুক্ত হয়েছে। এর মধ্যে একটি বিশেষ বহিঃপ্রকাশ হচ্ছে যে, আজকের এই মহান দিনের ফযীলতের কারণেই ইয়ারমুকের যুদ্ধে কাফিরদের দুই লাখেরও বেশি সৈন্যের বিরুদ্ধে মুসলমানদের মাত্র ৩৫ হাজার সৈন্যকে মহান আল্লাহ পাক তিনি বিশাল বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
এই দিনের ফযীলত সম্পর্কে স্বয়ং সাইফুল্লাহ হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ইরশাদ মুবারক করেন, ‘আজকের এই দিনটি মহান আল্লাহ পাক উনার অন্যতম একটি দিন।’ সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৬)
সঙ্গতকারণেই রাষ্ট্রদ্বীন পবিত্র ইসলাম উনার দেশে, ৯৮ ভাগ মুসলিম অধ্যুষিত দেশে এই মহান দিনটি ব্যাপক জাঁক-জমক ও মহাশান-শওকতের সাথে পালন করা উচিৎ। কিন্তু তা পালন করতে গাফলতি করাতেই আজ আমাদের চলমান অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংকট। অথচ উনাদের মূল্যায়নেই রয়েছে এর থেকে মুক্তি।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার চিরন্তন ঘোষণা অনুযায়ী কাফির-মুশরিকদের নিকৃষ্ট চরিত্রের একটি নগ্ন বহিঃপ্রকাশ : এপস্টিন ফাইলস
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলমান সংসদে “সর্বশক্তিমান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূর্ণবহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে হারাম খেলাধূলায় বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পৃথিবী চাইলেই বাংলাদেশ অনলাইন শিক্ষা ব্যবস্থা চাইতে পারেনা। তাহলে সবার আগে বাংলাদেশ প্রতিশ্রুতি প্রমাণ হয়না। শিক্ষামন্ত্রী তথা সরকারকে অবিলম্বে অনলাইন শিক্ষা থেকে সরে আসতে হবে।
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












