আগামী মার্কিন নির্বাচন: দুই শীর্ষ নেতার বয়স নিয়ে উদ্বেগ
আগামী বছরের নভেম্বরে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অথবা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-যেই নির্বাচিত হয় না কেন, শপথ নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছে সে। বাইডেনের কথা বলার সময় তোতলানো, ভুলে যাওয়া এবং জনসমক্ষে হোঁচট খাওয়ার মতো বিষয় নিয়ে ব্যাপক সমালোচনার পাশাপাশি তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান রাজনীতিক ডোনাল্ড ট্রাম্পের ভুলভাল নিয়েও সমালোচনা চলছে। বিশেষ করে তাদের বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেক মার্কিন ভোটার। গত সোমবার ৮১ বছর পূর্ণ হয়েছে বাইডেনের।
৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট হয়ে সেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার রেকর্ডের অধিকারী। আগামী বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিজের রেকর্ডই ভাঙবে। সেবার ক্ষমতা ছাড়ার সময় তার বয়স হবে ৮৬ বছর। বিষয়টি নিয়ে মাঝে মাঝে রসিকতাও করে বাইডেন।
তবে এটি মোটেই হালকা ব্যাপার নয় ভোটারদের কাছে। এক জরিপে দেখা গেছে, মার্কিন ভোটারদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় প্রেসিডেন্টের বয়স। তুলনায় কিছুটা কম হলেও উদ্বেগ রয়েছে ৭৭ বছর বয়সী ট্রাম্পের বয়স নিয়েও। জনসমক্ষে উল্টাপাল্টা কথা বলার জন্য সুপরিচিত সে।
এর সঙ্গে যে একেবারেই বয়সের সম্পর্ক নেই তা নিশ্চিত করে বলা যায় না।
এবিসি ও ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ মার্কিন নাগরিক মনে করে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য বাইডেনের বয়স অনেক বেশি হবে। ট্রাম্পের ক্ষেত্রে এমনটা মনে করে তুলনায় বেশ কম-৫০ শতাংশ নাগরিক।
ডোনাল্ড ট্রাম্পের ভুল কথাবার্তা নিয়েও কম সমালোচনা হয়নি। সম্প্রতি সে হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানকে তুরস্কের নেতা বলে সম্বোধন করেছে।
সম্প্রতি ট্রাম্প বলে বসেছিলো, সে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন নয়, বারাক ওবামাকে পরাজিত করেছে। ট্রাম্পের এসব ভুল ভোটারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী রন ডিস্যান্টিসের প্রচারাভিযান দল। গত রবিবার রন ডিস্যান্টিস সিএনএনকে বলেছে, প্রেসিডেন্টের দায়িত্ব ৮০ বছর বয়সী ব্যক্তির জন্য নয়।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।