যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি হামাস-দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল
, ০৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সাদিস ১৩৯১ শামসী সন , ২২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৬ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি আছে। এতে মধ্যস্থতাকারী হিসেবে আছে কাতার। এরই মধ্যে কাতারের কাছে তারা (হামাস) যুদ্ধবিরতির চুক্তির প্রতিক্রিয়া জানিয়েছেন।
রয়টার্স বলছে, ইসমাইল হানিয়া মঙ্গলবার একটি বিবৃতি পাঠিয়ে তাদের যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে জানিয়েছেন।
তবে এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস-দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের চলমান সংঘাতে অন্তত পাঁচ দিন বিরতি দেওয়ার প্রক্রিয়া চলছে।
রয়টার্সকে দেওয়া হামাস প্রধানের বিবৃতিতে কয়দিনের যুদ্ধবিরতি ও অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। তবে আল জাজিরাতে বক্তব্য দেওয়া এক হামাস নেতার বরাত দিয়ে রয়টার্স বলছে, চুক্তির অংশ হিসেবে যুদ্ধবিরতি কতদিন চলবে, গাজায় ত্রাণ সরবরাহের ব্যবস্থা এবং জিম্মিদের বিনিময় নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গত সোমবার বলেছে, সে বিশ্বাস করে যুদ্ধবিরতির একটি চুক্তি স্বাক্ষরের কাছাকাছি আছে।
আর হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছে, ‘আমরা এখন আগের তুলনায় চুক্তির অনেক কাছাকাছি চলে এসেছি।’
চুক্তিটি গাজায় আটক কিছু জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির অনুমতি দেবে বলে জানিয়েছে জন কিবরি। হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় প্রায় ২৪০ জনকে জিম্মি করে এবং ১ হাজার ২০০ জন নিহত হয়।
রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটির (আইসিআরসি) সভাপতি মিরজানা স্পোলজারিক সোমবার হামাস নেতা ইসমাইল হানিয়াহর সঙ্গে দেখা করেছে।
এ সময় যুদ্ধ সম্পর্কিত মানবিক সমস্যাগুলোর বিষয়ে আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জেনেভাভিত্তিক আইসিআরসি। মিরজানা কাতার কর্তৃপক্ষের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












