আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কারণে আগামীতে দেশে বিপুল চীনা বিনিয়োগ আসবে, যার ফলে বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সিলেট আইনজীবী সমিতির নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, চীন-মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় দেশটিতে পণ্য পৌঁছানো যাবে; ফলে বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।