‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
নিজস্ব সংবাদদাতা:
‘ইসলামী’ আন্দোলনের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, দেশের স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তি বা দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে বহির্বিশ্বের সঙ্গে চুক্তি করলে সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। প্রধানমন্ত্রী সর্বপ্রথম রাষ্ট্রীয় সফরে বিভিন্ন দেশ সফরে বের হয়েছেন। দেশে ফিরে বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে।
গত জুমুয়াবার (২৬ জুন) নগর আমেলার মাসিক সভায় তিনি এ মন্তব্য করেন।
আবদুল কাইয়ূম বলেন, ফ্যাসিবাদী আমলে এবং অন্তর্বর্তী সরকারের সময় বৈদেশিক চুক্তি করে দেশকে অন্যের হাতে তুলে দিয়েছে। বিশেষ করে আওয়ামী আমলে ভারতের সঙ্গে এবং অন্তর্বর্তী সরকারের আমলে আমেরিকার সঙ্গে দেশ বিরোধী চুক্তিগুলো দেশকে আরও বহু বছর ভোগাবে বলে ধারণা করছি। তাই দেশের সার্বভৌমত্ব নিশ্চিতের লক্ষ্যে বৈদেশিক চুক্তিগুলো জনগণের জানার অধিকার আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।