অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঝড়ের আঘাতে দেড় লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন
, ০৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। দেশটির পূর্বাঞ্চলে ঝড়ের আঘাতে ১ লাখ ৭৪ হাজারের বেশি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। স্থানীয় সময় গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় গত মঙ্গলবার ভিক্টোরিয়ার বিশাল অংশে ঝড় আঘাত হেনেছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি (ঘণ্টায় ৯০ মাইল) বেগে ঝোড়ো হাওয়া বইছে বলে রাজ্য সরকার এবং জরুরি পরিষেবাগুলো নিশ্চিত করেছে।
স্টেট কাউন্টির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচ- বাতাসে মেলবোর্নের পশ্চিমাঞ্চলের গ্রাম্পিয়ান্স অঞ্চলে দাবানলের ঘটনায় বেশ কিছু বাড়ি-ঘর পুড়ে গেছে।
অস্ট্রেলিয়ান এনার্জি মার্কেট অপারেটর জানিয়েছে, ঝড়ের কারণে ৫ লাখ ৩০ হাজার বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানানো হয় যে, এখনও ১ লাখ ৭৪ হাজার বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুবিচ্ছিন্ন রয়েছে।
ঝড়ে বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে, গাছ-পালা উপড়ে গেছে। এছাড়া ট্রান্সমিশন টাওয়ার ভেঙে পড়ায় ভিক্টোরিয়ার বৃহত্তম বিদ্যুৎ সেবা বন্ধ রাখা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)