ফের সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
, ০৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আবারও সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিকসহ কয়েকটি সংবাদ সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার রাতে প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রে অবস্থিত ওই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়।
সিরিয়া সরকারের বিনা অনুমতিতে নির্মিত ওই ঘাঁটিতে মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে এসব খবরে উল্লেখ করা হয়।
গত তিন দিনে এই নিয়ে তৃতীয়বারের মতো চালানো এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিবরণ জানা যায়নি।
এখন পর্যন্ত কোনও গোষ্ঠী গত তিন দিনের হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে গত অক্টোবর মাসের গোড়ার দিকে গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে কয়েক ডজন হামলা চালিয়েছে। যেসব ঘাঁটি এসব হামলার শিকার হয়েছে সেসবের মধ্যে রয়েছে আইন আল-আসাদ, খারাব আল-জির এবং কোনিকো।
ইরাকসহ মধ্যপ্রাচ্যের ইসলামি প্রতিরোধ ফ্রন্টগুলো এ অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতির ঘোর বিরোধী। তাদের মতে, এসব বিদেশি সেনা মধ্যপ্রাচ্যের সকল অস্থিতিশীলতার উৎস। এসব ফ্রন্ট গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের চলমান গণহত্যার প্রতি মার্কিন সমর্থনেও প্রচ- ক্ষুব্ধ হয়ে রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)