অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এলো রহস্যময় ৬ গোলাকার বস্তু, মহাকাশের ধ্বংসাবশেষ বলে ধারণা
, ২১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৭ জুলাই, ২০২৬ খ্রি:, ২৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের একটি সৈকতে রহস্যময় ছয়টি গোলাকার বস্তু ভেসে আসার ঘটনায় কৌতূহল তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, এগুলো মহাকাশ থেকে আসা কোনো রকেটের ধ্বংসাবশেষ হতে পারে। তবে এগুলোর প্রকৃত পরিচয় ও উৎস নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি।
গত রোববার (৫ জুলাই) সংস্থাটি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বস্তুগুলোর প্রকৃতি যাচাই করা হচ্ছে। এর আগে পুলিশ সতর্ক করে বলেছিলো, এগুলোতে বিপজ্জনক রাসায়নিক পদার্থ থাকতে পারে কি না, সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবি-প্রামাণ্যচিত্রে দেখা যায়, টাউনসভিলের ফরেস্ট বিচ এলাকায় বড় আকারের ধাতব গোলকের মতো বস্তুগুলো সৈকতে পড়ে রয়েছে।
অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির এক মুখপাত্র বলে, প্রাথমিকভাবে বস্তুগুলোকে মহাকাশের ধ্বংসাবশেষ বলেই মনে হচ্ছে। তবে এগুলোর সুনির্দিষ্ট উৎস নির্ধারণে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির মহাকাশ প্রতœতত্ত্ববিদরা প্রকাশিত প্রামাণ্যচিত্র বিশ্লেষণ করে বলে, বস্তুগুলোর গায়ে বায়ুম-লে প্রবেশের সময় সৃষ্ট তীব্র তাপের পোড়া দাগ নেই। এতে ধারণা করা যায়, এগুলো সম্ভবত কোনো রকেটের প্রথম বা দ্বিতীয় ধাপ থেকে বিচ্ছিন্ন হওয়া অংশ।
তাদের মতে, এগুলো রকেটের জ্বালানি ব্যবস্থার চাপযুক্ত সংরক্ষণ ট্যাংক হতে পারে, যা সাধারণত টাইটেনিয়াম অ্যালয় দিয়ে তৈরি হয়। এসব বস্তুকে মহাকাশ শিল্পে অনেকে ‘স্পেস বল’ নামে চেনে। উৎক্ষেপণের বহু বছর পরও এ ধরনের বস্তু পৃথিবীর বিভিন্ন স্থানে পাওয়া যেতে পারে।
পৃথিবীতে ফিরে আসা মহাকাশের অধিকাংশ আবর্জনা সমুদ্রে পড়ে। তবে অস্ট্রেলিয়ার স্থলভাগের কারণে দেশটিতেও নিয়মিত এ ধরনের ধ্বংসাবশেষ এসে পৌঁছায়।
বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, বর্তমানে পৃথিবীর কক্ষপথে ৩০ হাজারেরও বেশি মহাকাশীয় ধ্বংসাবশেষ ঘুরছে। এর মধ্যে অকেজো উপগ্রহ, রকেটের বিভিন্ন অংশ এবং নানা ধরনের যন্ত্রাংশ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যত নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় বাধা ইসরায়েল : কাতারের প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ড্রাম্পের প্রতি মার্কিনিদের তীব্র অসন্তোষ ঐতিহাসিক রেকর্ডে পৌঁছেছে : সিএনএন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা যুদ্ধে ২৬২ ফিলিস্তিনি সাংবাদিক নিহত : মিডিয়া অফিস
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থাইল্যান্ডের দক্ষিণে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাজ্য ও তিন মুসলিম দেশকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইয়েমেন যুদ্ধে বহু বিমান ও ড্রোন হারিয়েছে সৌদি আরব
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘে ইসরায়েলি সন্ত্রাসীর ভাষণ শুরুর আগেই ৭৭ দেশের প্রতিনিধিদের ওয়াকআউট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)