ডেঙ্গু রোগীর জন্য যেসব ফল ও খাবার বেশি উপকারী
, ২১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৭ জুলাই, ২০২৬ খ্রি:, ২৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ডেঙ্গু জ্বর হলে শরীরের ওপর একসঙ্গে নানা ধরনের চাপ তৈরি হয়। উচ্চ জ্বর, শরীরব্যথা, দুর্বলতা, ক্ষুধামন্দা এবং পানিশূন্যতার কারণে অনেকেই স্বাভাবিকভাবে খেতে পারেন না। এমন অবস্থায় ওষুধের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুষ্টিকর খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতা স্বাভাবিক রাখতে, শক্তি ফিরিয়ে আনতে এবং দ্রুত সুস্থ হতে সহায়তা করে। তাই ডেঙ্গুর সময় কী খাওয়া উচিত, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।
* ভিটামিন সি সমৃদ্ধ ফল:
ডেঙ্গুর সময় শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করতে পর্যাপ্ত ভিটামিন সি প্রয়োজন। এই ভিটামিন শরীরের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে এবং অসুস্থতার সময় পুষ্টির ঘাটতি পূরণেও ভূমিকা রাখে। তাই খাদ্য তালিকায় কমলা, মাল্টা, পেয়ারা, আমলকী, লেবু, স্ট্রবেরির মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল রাখা যেতে পারে।
* পর্যাপ্ত তরল খাবার খাওয়া:
ডেঙ্গু রোগীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো পানিশূন্যতা। জ্বরের কারণে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। এছাড়া শরীরে তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখাও জরুরি। বিশুদ্ধ পানি, ডাবের পানি, লেবুর শরবত, খাবার স্যালাইন, পাতলা ফলের রস কিংবা ঘরে তৈরি স্যুপ নিয়মিত খেলে শরীর হাইড্রেটেড থাকে এবং দুর্বলতা কমে।
* প্রোটিনসমৃদ্ধ খাবার:
জ্বরের সময় শরীরের কোষ পুনর্গঠন এবং পেশির শক্তি ধরে রাখতে প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয়। তাই রোগীর ক্ষুধা অনুযায়ী সিদ্ধ ডিম, মাছ, মুরগির গোশত, ডাল, টক দই কিংবা নরমভাবে রান্না করা প্রোটিনসমৃদ্ধ খাবার দেওয়া যেতে পারে। তবে খাবার যেন খুব বেশি তেল-মসলা দিয়ে রান্না না করা হয়। সহজপাচ্য ও হালকা খাবারই এ সময় বেশি উপযোগী।
* সহজপাচ্য ফল ও সবজি:
ডেঙ্গুর সময় অনেকেরই হজমশক্তি দুর্বল হয়ে যায়। তাই এমন ফল ও সবজি খাওয়া উচিত, যা সহজে হজম হয় এবং শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে। পাকা পেঁপে, কলা, তরমুজ, বাঙ্গি, ডালিম এবং নরম মৌসুমি ফল এ সময় ভালো বিকল্প হতে পারে।
একই সঙ্গে কদু, ঝিঙা, গাজর, কুমড়া, পালং শাকসহ বিভিন্ন সবজি রান্না করে খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়। এসব খাবারে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুস্থ হতে সহায়তা করে।
* স্যুপ ও নরম খাবার:
ডেঙ্গুর সময় অনেকেরই ক্ষুধা থাকে না। এমন পরিস্থিতিতে জোর করে ভারী খাবার না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়াই ভালো। চিকেন স্যুপ, সবজির স্যুপ, ডাল স্যুপ, নরম খিচুড়ি কিংবা পাতলা ভাত সহজে হজম হয় এবং শরীরে শক্তিও জোগায়। যারা শক্ত খাবার খেতে পারে না, তাদের জন্য এসব খাবার বেশ উপকারী হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের অস্ত্র এখন মাছ ধরার জাল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি অধিবাসী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












