পাকিস্তানের সাথে দ্বন্দ্বে ভারত থেকে চাল কেনার সিদ্ধান্ত আফগানিস্তানের
, ২১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৭ জুলাই, ২০২৬ খ্রি:, ২৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানে বাসমতী চালের রপ্তানি বাড়াতে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা, রপ্তানি সংকট এবং আন্তর্জাতিক বাজারে দামের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সুযোগ কাজে লাগিয়ে আফগানিস্তানের চালের বাজারে অবস্থান শক্তিশালী করতে চাইছে নয়াদিল্লি।
এ লক্ষ্যে দুই দেশের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু। একই সময়ে পাকিস্তান আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যভিত্তিক রপ্তানি বাজারে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানের প্রায় ১১০ কোটি ডলারের রপ্তানি ক্ষতি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে দেশটির আরও প্রায় ২০০ কোটি ডলারের রপ্তানি কমেছে।
গত জুমুয়াবার পাকিস্তানের জাতীয় পরিষদের বাণিজ্যবিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে দেশটির বাণিজ্যসচিব জাওয়াদ পল জানান, খাদ্যপণ্যের রপ্তানি ২৫ শতাংশ কমেছে। আন্তর্জাতিক বাজারে ভারতের তুলনায় বেশি দামের কারণে পাকিস্তানের চালও প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
এ পরিস্থিতিতে আফগানিস্তানের বাজারে সরাসরি প্রবেশের উদ্যোগ নিয়েছে ভারত। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় ভারতীয় রপ্তানিকারক ও আফগান আমদানিকারকদের মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে।
বর্তমানে আফগানিস্তান দুবাই ও ইরানের ব্যবসায়ীদের মাধ্যমে ভারতীয় বাসমতী চাল আমদানি করে। তবে এতে ব্যয় বাড়ে। আফগান কর্মকর্তারা সরাসরি ভারত থেকে চাল আমদানিকে আরও সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মনে করছে। এ জন্য ইরানের বন্দর আব্বাস ব্যবহার করে চাল পরিবহনের বিষয়টিও আলোচনায় রয়েছে।
আফগানিস্তানে বছরে প্রায় পাঁচ লাখ টন বাসমতী চালের চাহিদা রয়েছে। বর্তমানে বাজারটিতে পাকিস্তানের প্রাধান্য থাকলেও দুই দেশের সম্পর্কের অবনতির কারণে বিকল্প সরবরাহকারী খুঁজছে কাবুল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডেঙ্গু রোগীর জন্য যেসব ফল ও খাবার বেশি উপকারী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এলো রহস্যময় ৬ গোলাকার বস্তু, মহাকাশের ধ্বংসাবশেষ বলে ধারণা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের জন্য রাশিয়ার ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত: চলতি বছরেই সরবরাহের সম্ভাবনা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেহরানের আকাশসীমা বন্ধ করে দিলো ইরান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় সন্ত্রাসী ড্রাম্পকে হত্যার ডাক
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ২৯০ কিমি বেগে শক্তিশালী ঝড়ের আঘাত
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহযুদ্ধের ঝুঁকি দেখছে ৬০ শতাংশ দখলদার ইসরাইলি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজা উপলক্ষে ইরাকের ৯টি প্রদেশে সরকারি ছুটি ঘোষণা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খামেনির জানাজায় বাতাসে উড়ছে প্রতিশোধের লাল পতাকা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুক্তি নস্যাৎ করার সুযোগ সন্ত্রাসী ইসরায়েলকে দেওয়া যাবে না -এরদোয়ান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)