অলৌকিক ঘটনা ও ঐতিহ্যের স্মারক ‘বিবিচিনি শাহী মসজিদ’
মোগল আমলের অন্যতম পুরাকীর্তি বিবিচিনি শাহী মসজিদ। উপকূলীয় জেলা বরগুনার বেতাগী উপজেলা থেকে মহাসড়ক ধরে উত্তর দিকে ১০ কিলোমিটার গেলেই বিবিচিনি গ্রাম। সেখানেই সবুজের সমারোহের মধ্যে উঁচু এক টিলার ওপর মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে মসজিদটি।
কথিত আছে এই মসজিদকে ঘিরে উপকূলীয় বাংলায় ইসলাম প্রচার শুরু হয়। প্রায় ৩৫০ বছরের পুরানো এই স্থাপনা আকারে বড় না হলেও স্থাপত্য শৈলীতে বেশ রাজসিক হওয়ায় মসজিদটি দেখে মুগ্ধ হন সবাই। তাই দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে এখানে ছুটে আসেন পর্যটকরা। এই মসজিদ ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনাও।
ইতিহাস ও স্থানীয়দের মুখে এমন ঘটনা থেকে জানা যায়, শাসক শাহজাহানের আমলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে শাহ নেয়ামতুল্লাহ নামের এক বুযূর্গ পারস্য থেকে দিল্লি আসেন। ওই সময় শাহজাহানের দ্বিতীয় ছেলে বাংলার সুবাদার শাহ সুজা তার মুরীদ হন। ১৬৫৯ খ্রিস্টাব্দের শেষ দিকে ইসলাম প্রচারে শাহ নেয়ামতুল্লাহ তার শিষ্যসহ বজরায় চড়ে গঙ্গা অতিক্রম করে বিষখালী নদীতে নোঙর করেন। তখন শাহ সুজার অনুরোধে গ্রামে এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ করা হয়। পরে নেয়ামতুল্লাহর কন্যা চিনিবিবি ও ইছাবিবির নামের সঙ্গে মিলিয়ে গ্রামের নাম রাখা হয় বিবিচিনি এবং মসজিদটির নামও সেখান থেকেই নেওয়া। এ ছাড়াও শাহ নেয়ামতুল্লাহর নামের সঙ্গে মিল রেখে বিবিচিনি গ্রামের পাশের গ্রামের নাম রাখা হয় নেয়ামতি।
আরও জানা যায়, বিষখালী নদীর পানি লবণাক্ত থাকায় সুপেয় পানির অভাবে এই এলাকার মানুষেরা অনেক কষ্টে ছিলো। শাহ নেয়ামতুল্লাহ কষ্ট অনুভব করেন এবং তার তসবিহটি বিষখালী নদীতে ধুয়ে দেন। অলৌকিকভাবে এতে এখানকার পানি সুপেয় হয়ে যায়। আজও সেই পানি তেমনই রয়েছে।
তা ছাড়াও ওই সময় সুন্দরবন সংলগ্ন বিষখালীতে কুমিরের ভয়ংকর আনাগোনা ছিলো। কিন্তু শাহ নেয়ামতুল্লাহ আসার পর থেকে বিবিচিনির ধারে কাছেও কোনো কুমির আসতো না।
মোঘল আমলের মসজিদটির দৈর্ঘ্য ৩৩ ফুট, প্রস্থ ৩৩ ফুট। দেয়ালগুলো ৬ ফুট চওড়া। দক্ষিণ ও উত্তর দিকে ৩টি দরজা আছে। জাফরি ইট দিয়ে তৈরি মসজিদটি সমতল থেকে কমপক্ষে ৩০ ফুট উঁচু টিলার উপর। যার উচ্চতা প্রায় ২৫ ফুট। দর্শনার্থী ও মুসল্লিদের জন্য পূর্ব ও দক্ষিণ পাশে দুটি সিঁড়ি রয়েছে। পূর্ব পাশের সিঁড়িটি ২৫ ধাপের, উচ্চতা ৪৬ ফুট এবং দক্ষিণ পাশের সিঁড়িটি ২১ ধাপের, উচ্চতা ৪৮ ফুট।
মসজিদের কাছেই ৩টি পুরানো দিঘি ছিলো। এসব দিঘি নিয়েও বেশ জনশ্রুতি আছে। বড় দিঘীটির নাম ইছাবিবির দিঘী। বর্তমানে দিঘীগুলোর অস্তিত্ব নেই বললেই চলে। এছাড়াও মসজিদের পাশে ৩টি কবর আছে। লম্বায় একেকটি ১৪ থেকে ১৫ হাত। পশ্চিম ও উত্তর পাশের কবরে শায়িত আছেন নেয়ামতউল্লাহ এবং চিনিবিবি ও ইছাবিবি।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই মসজিদটি দেখতে আসেন দর্শনার্থীরা।
এদিকে ঐতিহ্যের সাক্ষী এই স্থাপনার কিছু কিছু অংশের দেয়ালের পলেস্তারা খসে গেলে ১৯৮৫ সালে উপজেলা পরিষদের অর্থায়নে তা মেরামত করা হয়। ১৯৯২ সালে প্রতœতত্ত্ব বিভাগ এটির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব নেয় এবং ঐতিহাসিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত করে। বর্তমানে এটির সিঁড়ির কিছু অংশ ভেঙে গেছে। দ্রুত তা সংস্কারের দাবি স্থানীয়দের।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।