আকাশের বুক থেকে হারিয়ে যেতে বসেছে রংধনু
, ২রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
একটা সময় ছিলো যখন বৃষ্টির ঠিক পরে আকাশে ভেসে উঠতো সাতরঙা রংধনু। কিন্তু এখন তা প্রায় এক বিরল দৃশ্য হয়ে উঠেছে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, এখন যদিও বা মাঝে মাঝে চোখে ধরা পড়ে রংধনু, ধীরে ধীরে তা বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। কারণ, বিশ্ব উষ্ণায়ন ও আবহাওয়ার পরিবর্তন রংধনুর উপস্থিতিতে বড় প্রভাব ফেলতে চলেছে।
সূর্যের আলো যখন বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে প্রতিফলিত হয়, তখনই রংধনু সৃষ্টি হয়। ফলে বৃষ্টির ধরণ বদলালে সাত রঙের সেই সংখ্যাও পাল্টে যেতে বাধ্য। এই গবেষণার জন্য বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত রংধনুর ছবি দিয়ে একটি বৈশ্বিক ডেটাবেস তৈরি করেন। পরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল ব্যবহার করে তারা আবহাওয়া ও পানিবায়ু তথ্যের ভিত্তিতে রংধনুর সম্ভাবনা নিয়ে কাজ শুরু করেন।
ফলাফল বলছে, বর্তমানে পৃথিবীর প্রত্যেকটি স্থলভাগে গড়ে বছরে প্রায় ১১৭ দিন রংধনু দেখা যায়। কিন্তু ২১০০ সালের মধ্যে এই সংখ্যায় গড়ে ৪-৫ শতাংশ পরিবর্তন আসতে পারে। তবে সব অঞ্চলে তা সমানভাবে হবে না। বিশ্বের প্রায় ২১ থেকে ৩৪ শতাংশ অঞ্চলে রংধনুর দেখা কমে যেতে পারে। বিপরীতে ৬৬ থেকে ৭৯ শতাংশ এলাকায় দেখা বাড়তে পারে। বিশেষত শীতল ও পার্বত্য অঞ্চল যেমন আর্কটিক ও হিমালয়ে রংধনুর সংখ্যা বাড়ার সম্ভাবনা থাকলেও, সেখানে মানুষের বসবাস তুলনামূলক কম। অন্যদিকে ভারতসহ জনবহুল কিছু এলাকায় রংধনুর দেখা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। কারণ বৃষ্টিপাত এবং মেঘের আবরণের পরিবর্তন পরিস্থিতিকে কম অনুকূল করে তোলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












