সন্তানের অটিজমের ঝুঁকি বাড়াতে পারে প্যারাসিটামল -গবেষণা
সন্তানসম্ভাবা অবস্থায় জনপ্রিয় ব্যাথানাশক ওষুধ প্যারাসিটামল (অ্যাসিটামিনোফেন) সেবন করলে সন্তানের অটিজম ও এডিএইচডি (মনোযোগ ঘাটতি ও অতিসক্রিয়তা সমস্যা) ঝুঁকি বাড়তে পারে| সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে|
হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ ও যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের গবেষকেরা এ গবেষণা চালায়| তারা ৪৬টি পুরোনো গবেষণার তথ্য বিশ্লেষণ করে, যেখানে ১ লাখেরও বেশি মানুষের তথ্য অন্তর্ভুক্ত ছিলো| গর্ভের কোন পর্যায়ে (প্রথম, দ্বিতীয়, তৃতীয় ত্রৈমাসিক বা পুরো গর্ভকাল) মায়েরা প্যারাসিটামল সেবন করেছে- সে তথ্যও খতিয়ে দেখা হয়|
গবেষণার ফলাফলে দেখা যায়, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনের সঙ্গে সন্তানের নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার (স্নায়বিক বিকাশজনিত সমস্যা)-এর সম্পর্ক রয়েছে| বিশেষ করে অটিজম ও এডিএইচডি ঝুঁকি বেড়ে যায়| গবেষকেরা বলেন, প্যারাসিটামল যেহেতু বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলোর একটি, তাই অল্প ঝুঁকিও জনস্বাস্থ্যের জন্য বড় প্রভাব ফেলতে পারে|
তবে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, সন্তান সম্ভাবা নারীরা হঠাৎ করে ওষুধ সেবন বন্ধ করবেন না| মাউন্ট সিনাই হাসপাতালের জনস্বাস্থ্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষক ডা. ডিডিয়ার বলেছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা উচিত নয়| কারণ, অনিয়ন্ত্রিত ব্যথা বা জ্বরও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে| নিরাপদ বিকল্প ওষুধবিহীন উপায় নিয়েও চিকিৎসকের সঙ্গে আলোচনা করা দরকার|
এ ছাড়া আগের কিছু গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন প্যারাসিটামল সেবনে পাকস্থলী ও অন্ত্রের রক্তক্ষরণের ঝুঁকি, কিডনির দীর্ঘমেয়াদি সমস্যা, হৃদযন্ত্রের ব্যর্থতা ও উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়তে পারে|
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।