শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!

নাফে’ প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, দুপুর ১:১৫
পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!

প্রাচীন বিশ্বের অন্যতম অত্যাশ্চর্য মিশরের পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। হাজার হাজার বছর আগে নির্মিত এই বিশাল কাঠামো নিয়ে রহস্যও চলছে হাজার বছর ধরে। এত আগে কি কৌশলে এত বড় স্থাপনা তৈরি করতে পেরেছিল মিশরীয়রা, সে প্রশ্ন আধুনিককালের বিজ্ঞানীদের যুগ যুগ ধরে ভাবাচ্ছে। এবার হয়তো তার একটা নির্ভরযোগ্য জবাব পাওয়া গেল।
একদল বিজ্ঞানী মনে করছে, তারা সম্ভবত গিজা কমপ্লেক্সসহ ৩১টি পিরামিড কিভাবে তৈরি হয়েছিল, সেই রহস্যের সমাধান করেছে। চার হাজার বছরেরও বেশি সময় আগে নির্মিত হয়েছিল এগুলো। গবেষকদলটি স্যাটেলাইট চিত্রসহ নানা তথ্য বিশ্লেষণ করে দেখতে পেয়েছে, খুব সম্ভবত পিরামিডগুলোর পাশেই ছিল নীলনদের প্রাচীন শাখা, যা এখন লুপ্ত। সেই নদী ধরেই অনেক দূর থেকে নৌকায় করে বড় বড় পাথর বয়ে আনা হয়েছিল।
ধু ধু সমতল মরুভূমির মধ্যে কোথা থেকে এত বড় পাথর এলো কিংবা দূর থেকে আনা হয়ে থাকলে তা কিভাবে সম্ভব হলো সে প্রশ্নের জবাব অনেক দিন ধরেই মিলছিল না। গবেষকরা বলছে, নীলনদের সেই শাখা বহু আগেই শুকিয়ে গেছে। তার ওপর এখন মরুভূমির বালিরাশি আর কৃষিজমি।
প্রতœতাত্ত্বিকরা অবশ্য বহু বছর ধরেই ধারণা করছিলো, প্রাচীন মিশরীয়রা নিশ্চয়ই পিরামিড নির্মাণের জন্য প্রয়োজনীয় পাথরখ- পরিবহনের জন্য কাছের কোনো নৌপথ ব্যবহার করেছিল।
গবেষণার অন্যতম লেখক অধ্যাপক ঈমানের মতে, এত দিন পর্যন্ত ওই সম্ভাব্য বিশাল নৌপথের অবস্থান, আকার বা পিরামিডের সঙ্গে নৈকট্য সম্পর্কে কেউই নিশ্চিত ছিলো না। গবেষকদের দলটি রাডার উপগ্রহ চিত্র, ঐতিহাসিক মানচিত্র, ভূতাত্ত্বিক জরিপ এবং পলিমাটির নমুনা বিশ্লেষণ করে নদীটির হারিয়ে যাওয়া শাখার মানচিত্র তৈরি করতে সক্ষম হয়েছে। তারা মনে করছে কয়েক হাজার বছর আগে প্রচ- খরা ও বালির ঝড়ের কারণে নদীটি ক্রমে হারিয়ে যায়।
গবেষকদলটি দেখছে, নদীর হারানো শাখাটি প্রায় ৬৪ কিমি দীর্ঘ এবং ২০০ থেকে ৭০০ মিটার প্রশস্ত। এর নাম দেওয়া হয়েছে ‘আহরামত’ যা পিরামিডের আরবী প্রতিশব্দ।
শুকিয়ে হারিয়ে যাওয়া নদী খাতটির অবস্থান ৪৭০০ থেকে ৩৭০০ বছর আগে নির্মিত ৩১টি পিরামিডের সীমানায়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব) চিত্র-০১: মুসলমানদের তৈরী শিল্পকর্ম ইসলামী শিল্পকলা মূলত ইসলামী সভ্যতারই একটি অংশ। যার সূচনা হয়েছিল পবিত্র দ্… ২ দিন আগে শেরপুরে তুরকান হযরত শাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র মাজার শরীফ হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি খেরুয়া মসজিদের প্রায় এক মাইল পূর্বে অবস্থিত। শেরপুরে বি… ৫ নভেম্বর, ২০২৬ সোনারগাঁয়ে শেখ শরফ উদদীন আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাও… ১ নভেম্বর, ২০২৬ পিরামিড গঠনে চাঁদ ও গ্রহের গতিপথের প্রভাব, দাবি নতুন তত্ত্বে মিশরের গিজায় দাঁড়িয়ে থাকা সাড়ে চার হাজার বছরের পুরোনো পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। এবার এক গবেষকের দাবি,… ২৫ অক্টোবর, ২০২৬ বাগেরহাটের ঐতিহাসিক বিবি বেগনি মসজিদ ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাট… ২৪ অক্টোবর, ২০২৬ সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ পৌঁনে পাঁচশো বছরের প্রাচীন সীতাকু-ের হাম্মাদিয়া মসজিদ ১০.৩৭ একরবিশিষ্ট একটি দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদ… ২১ অক্টোবর, ২০২৬ সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান ১৯ অক্টোবর, ২০২৬ তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন ১৮ অক্টোবর, ২০২৬ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ ১১ অক্টোবর, ২০২৬ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৪ অক্টোবর, ২০২৬ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ ৩ অক্টোবর, ২০২৬ শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন ২ অক্টোবর, ২০২৬