রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

সিলেটে ৯০০ বছরের প্রাচীন ‘গায়েবি মসজিদ’

নাফে’ প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ৬:০৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ১০:২১
সিলেটে ৯০০ বছরের প্রাচীন ‘গায়েবি মসজিদ’
বাংলাদেশে বহু ঐতিহাসিক মসজিদ রয়েছে, যেগুলো শত শত বছর ধরে ইসলামী স্থাপত্যের সাক্ষ্য বহন করে চলেছে। সিলেটের ওসমানীনগরের উছমানপুরে অবস্থিত ‘গায়েবি মসজিদ’ তেমনই একটি প্রতœতাত্ত্বিক নিদর্শন, যা প্রায় ৯০০ বছরের পুরোনো বলে ধারণা করা হয়। সুলতানি আমলে নির্মিত এই মসজিদটি কেবল ইবাদতখানাই নয় বরং এটি ইতিহাস, ঐতিহ্য ও দ্বীনি সংস্কৃতির অংশ।
মসজিদের ইতিহাস ও নির্মাণকাল সম্পর্কে জানা যায়, তাজপুর-বালাগঞ্জ সড়কের পাশে অবস্থিত এই মসজিদ। অনেকেই বলে থাকেন, এটি আরব ব্যবসায়ীরা নির্মাণ করেছিলেন, আবার অনেকেই ধারণা করেন এটি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার আগমনের পূর্বে নির্মিত মুসলিম স্থাপত্য। কিংবদন্তি অনুসারে, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির তিন সফরসঙ্গী হযরত উছমান বোগদাদী রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ মাহবুব খন্দকার ও সৈয়দ তাহির খন্দকার মাটি কাটার সময় এই মসজিদের কাঠামো আবিষ্কার করেন। এর আগে এটি জঙ্গল ও মাটির নিচে ঢাকা ছিলো। সেই সময় থেকেই এটি ‘গায়েবি মসজিদ’ নামে পরিচিতি পায়।
মসজিদের স্থাপত্যশৈলী ও গঠন:
মসজিদটি চতুর্ভুজ আকৃতির, যার দৈর্ঘ্য ও প্রস্থ সমান, প্রায় ৩২ ফুট। তবে মসজিদের গঠনশৈলী বেশ ব্যতিক্রমী-চতুর্ভুজ গঠনের উপরিভাগ ক্রমেই গোল হয়ে গিয়ে গম্বুজে মিশেছে। মসজিদের প্রধান প্রবেশদ্বারের সঙ্গে দুই পাশে আরও দুটি ছোট প্রবেশপথ রয়েছে। দেয়াল ও ছাদে প্রাচীন আমলের কারুকাজ রয়েছে। একসঙ্গে ৫০ থেকে ৬০ জন মুসল্লি ভেতরে নামাজ আদায় করতে পারেন, তবে জুমার দিনে আঙ্গিনাসহ প্রায় ২০০ থেকে ২৫০ জন মুসল্লি নামাজ পড়েন।
প্রায় হাজার বছরের পুরোনো এই মসজিদের গম্বুজ ও দেয়ালে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, মূল কাঠামো ঠিক রেখে মসজিদটির সংস্কার করা প্রয়োজন, যাতে ঐতিহ্য অক্ষুণœ থাকে। মসজিদের ভেতরে ইতোমধ্যে টাইলস, এসি, লাইটিং ও কার্পেট সংযোজন করা হয়েছে। তবে কেবল সংস্কারই যথেষ্ট নয়, মসজিদটির প্রতœতাত্ত্বিক মূল্যায়ন করে সরকারি উদ্যোগে সংরক্ষণ করা দরকার।
বাংলাদেশের অন্যতম পুরোনো মসজিদ হিসেবে ‘গায়েবি মসজিদ’ কেবল দ্বীনি ইবাদতখানাই নয়, বরং এটি ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষর ধরে রাখতে হলে এখনই প্রয়োজন যথাযথ উদ্যোগ। প্রতœতাত্ত্বিক সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে এই মসজিদটি নতুন প্রজন্মের জন্য ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকবে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব) চিত্র-০১: মুসলমানদের তৈরী শিল্পকর্ম ইসলামী শিল্পকলা মূলত ইসলামী সভ্যতারই একটি অংশ। যার সূচনা হয়েছিল পবিত্র দ্… ৩ দিন আগে শেরপুরে তুরকান হযরত শাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র মাজার শরীফ হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি খেরুয়া মসজিদের প্রায় এক মাইল পূর্বে অবস্থিত। শেরপুরে বি… ৫ নভেম্বর, ২০২৬ সোনারগাঁয়ে শেখ শরফ উদদীন আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাও… ১ নভেম্বর, ২০২৬ পিরামিড গঠনে চাঁদ ও গ্রহের গতিপথের প্রভাব, দাবি নতুন তত্ত্বে মিশরের গিজায় দাঁড়িয়ে থাকা সাড়ে চার হাজার বছরের পুরোনো পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। এবার এক গবেষকের দাবি,… ২৫ অক্টোবর, ২০২৬ বাগেরহাটের ঐতিহাসিক বিবি বেগনি মসজিদ ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাট… ২৪ অক্টোবর, ২০২৬ সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ পৌঁনে পাঁচশো বছরের প্রাচীন সীতাকু-ের হাম্মাদিয়া মসজিদ ১০.৩৭ একরবিশিষ্ট একটি দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদ… ২১ অক্টোবর, ২০২৬ সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান ১৯ অক্টোবর, ২০২৬ তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন ১৮ অক্টোবর, ২০২৬ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ ১১ অক্টোবর, ২০২৬ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৪ অক্টোবর, ২০২৬ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ ৩ অক্টোবর, ২০২৬ শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন ২ অক্টোবর, ২০২৬