অবিবাহিত স্কুলছাত্রীর সন্তান প্রসব, মরদেহ মিলল খালার বাসায়
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরীর (১৪) নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) দুপুরে মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) পল্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে।
জানা গেছে, উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের অষ্টম শ্রেণির এক অবিবাহিত কিশোরী গত মঙ্গলবার রাতে সন্তান প্রসব করে। বিষয়টি জানাজানির ভয়ে নবজাতককে ওই কিশোরীর মা নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামে তার বোনের কাছে রেখে আসে। গত বুধবার রাতে নবজাতক মারা যায়। খবর পেয়ে গতকাল দুপুরে বালিয়াকান্দি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ওই কিশোরীর খালা জানান, তার বোনের মেয়ের সঙ্গে বাড়ির পাশের এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং সন্তান প্রসব করে। লোকলজ্জার ভয়ে নবজাতককে তার বোন এখানে রেখে যায়। গতরাতে নবজাতক মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।