আন্দোলনেই সমাধান চায় বিএনপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কিছু ছেদ পড়েছে বিএনপির একদফার আন্দোলনে। কালো পতাকা মিছিল ও গণসংযোগের বাইরে এ পর্যন্ত বড় কোনো কর্মসূচি দেওয়া হয়নি। বলা হচ্ছে-সমমনা দলগুলোর সঙ্গে আরও আলাপ-আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দলীয় সূত্রের দাবি-নানা কারণে এবার কর্মসূচি ঘোষণা হবে ভেবেচিন্তে। এসএসসি পরীক্ষা ও রমাদ্বান শরীফের কারণে শিগগিরই বড় কর্মসূচিতে যেতে পারছে না দলটি। এজন্য নেতাকর্মীদের সুসংগঠিত ও সংগঠনকে শক্তিশালী করতে চলছে নানা পরিকল্পনা। সুবিধাজনক সময়ে টানা কর্মসূচিও দেওয়ার চিন্তা রয়েছে নীতিনির্ধারকদের। এর আগে পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময়ে সময়ে ইস্যুভিত্তিক কর্মসূচি দিবে দলটি। বিএনপির নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে এসব তথ্য।
সূত্র জানায়, কারাবন্দি দলের শীর্ষনেতাদের বেশিরভাগ নেতার মুক্তি মিলেছে। এখন ২৮ অক্টোবরের আগে-পরের বিষয়াদি পর্যালোচনা করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ ও ভূরাজনৈতিক সমীকরণ মিলিয়ে নতুন করে একদফা কর্মসূচির চিন্তা করছে বিএনপি। এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যাতে কর্মসূচি পালনে কোনো ধরনের দুর্বলতা না থাকে। গত বছরের শেষের দিকে ‘কার্যকরী কর্মসূচি’ না দেওয়া ও শীর্ষ-কেন্দ্রীয় নেতাদের আত্মগোপনে চলে যাওয়ার ঘটনায় বিব্রত খোদ দলটির অনেক নীতিনির্ধারক। এমন পরিস্থিতিতে ‘হাস্যকর’ কোনো কর্মসূচিতে নতুন করে যেতে চাচ্ছেন না বিএনপিসহ সমমনা দলগুলোর নেতারা।
দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির আন্দোলন চলমান রয়েছে। রুটিন কর্মসূচি চলছে। নতুন করে কোনো সিদ্ধান্ত এখনো দেওয়া হয়নি। দলের সিদ্ধান্ত আলাপ-আলোচনার ভিত্তিতে আসবে।’
তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলনে রয়েছে। এই একদফার আন্দোলন থেকে সরে আসার কোনো সুযোগ নেই। এটা শুধু বিএনপির আন্দোলন নয়, গণমানুষের আন্দোলন। আমরা বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার যে প্রত্যাশা, সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা সফল না হওয়া পর্যন্ত অন্তত দল হিসাবে আমাদের যে অগ্রযাত্রা, সেটি অব্যাহত থাকবে। আমরা একদফার আন্দোলনে আছি। যত দিন পর্যন্ত পরিপূর্ণভাবে সফলতা না আসবে, আন্দোলন চলবে। এখানে সরকার গঠন, বিরোধী দল বিষয় না। মূল কথা হচ্ছে-এখানে বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পাবে।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।