কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) (২২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর থানার আমবাগ এলাকার ওই ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত্র হয়।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, গতকাল বিকেল ৩টা ১৫ মিনিটে গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনাবাড়ীর আমবাগের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহম্মদ আবদুল্লাহ্ আল আরেফিন জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।