অপাত্রে ইলিম দান তদ্রুপ হয়ে থাকে যেমন শুকরের গলায় জাওহার, মুক্তা ও স্বর্ণের হার দিলে হয়ে থাকে
হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার ছাত্রদের মধ্য হতে একজন ছাত্র খুব ভাল ছিলো, যে খুব মেধাবী ও সমঝদার ছিলো। সে ছাত্রটাকে তিনি একদিন মাদরাসা বা দর্সগাহ থেকে বের করে দিলেন। যখন বের করে দেয়া হলো, তখন অন্যান্য ছাত্র যারা ছিলো, তারা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার রোবের কারণে, উনাকে কিছুই জিজ্ঞাসা করতে সাহস পেলো না, চুপ করে রইলো। কিন্তু তারা মনে মনে ফিকির করলো, এই ছেলেটা ছাত্র হিসেবে খুবই ভাল, তাকে কেন বের করে দেয়া হলো। অবশ্যই এটার কারণ জানতে হবে। কোন এক অবসর সময় অন্য এক বিশিষ্ট ছাত্র, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করলো হুযূর! বেয়াদবী মাফ করবেন, একটা খুব জরুরী বিষয় রয়েছে, যেটা আমাকে জানতেই হবে। সেটা হচ্ছে- কয়েকদিন পূর্বে, আপনি যে ছাত্রটাকে বের করে দিলেন দর্সগাহ থেকে, তার কি কারণ ছিলো, আমরা জানি সে ছেলেটা খুব ভাল ও মেধাবী ছিলো এবং খুব সমঝদারও ছিলো। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, অপাত্রে ইলিম দান করলে, তদ্রুপ হয়ে থাকে, যেমন শুকরের গলায় জাওহার, মুক্তা ও স্বর্ণের হার দিলে হয়ে থাকে, ঠিক তদ্রুপ এ ছেলের বেলায়ও সেই ঘটনা ঘটেছে। ছাত্র জিজ্ঞাসা করলো- সে কেমন? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, যে, আমি স্বয়ং নিজে আমার চোখে দেখেছি এই ছেলেটাকে। তার বাড়ী ওমুক স্থানে, সে রাস্তা থেকে মাটি তুলে তার বাড়ীর বা ঘরের যে দেয়াল রয়েছে, দেয়ালটা ল্যাপ দিয়েছে। কিছু দুব্বা ঘাসও সে নিয়েছে, এর কারণে তার দেয়ালটা যেমন কয়েক সুতা বেশী মোটা হয়ে গিয়েছে তেমনি রাস্তাটিও কয়েক সুতা সংকীর্ণ বা নিচু হয়ে গিয়েছে। আমি ফিকির করলাম, যে ব্যক্তি মানুষের হক্ব ও রাস্তার হক্ব সম্পর্কে বুঝে না, রাস্তার মাটি নেয়া জায়িয বা নাজায়িয, তা উপলব্ধি করতে পারে না, অথচ নিজেরটা সে সম্পূর্ণ বুঝলো, কিন্তু জনগণের হক্বটা সে বুঝলো না। এ ধরণের লোককে নিশ্চয়ই অতিরিক্ত ইলিম দেয়া উচিত হবে না। তার ফরয পরিমাণ ইলিম হাছিল হয়ে গেছে, বরং তাকে অতিরিক্ত কিছু ইলিমও দেয়া হয়েছে। তারপরেও সে যখন এই জিনিসটা বুঝতে পারলো না- হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ সম্পর্কে, যার জন্য সে রাস্তা থেকে মাটি তুলে নিয়ে তার ঘর ল্যাপ দিয়েছে। এটা অবশ্যই তার অন্যায় হয়েছে, তাকে অতিরিক্ত ইলিম শিক্ষা দেয়া কখনো উচিত হবে না। সেজন্য আমি তাকে বের করে দিয়েছি, কারণ সে ইলিমের অপব্যবহার করবে।
ফিকিরের বিষয়, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিদ্দীক্ব তবকার বুযূর্গ ও মহান আল্লাহ পাক উনার ওলী ছিলেন। তিনি ছাত্রকে বের করে দিলেন শুধু এই সামান্য ত্রুটির জন্য, যে তাকে অতিরিক্ত ইলিম দেয়া যাবে না। সে ইলিমের অপব্যবহার করবে। কাজেই তাকে বের করে দেয়া উচিত, ফরয পরিমাণ ইলিম তাকে দেয়া হয়ে গিয়েছে।
তাই সকলকেই অতিরিক্ত ইলিম দেয়া উচিত নয়, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিষেধ রয়েছে। কাজেই এখন ফিকিরের বিষয়, ইলিম তলব করা ফরয, তবে অতিরিক্ত যেটা সেটা সকলের জন্য নয়। ওটা বিশেষ বিশেষ ব্যক্তির জন্য। যারা সেই সম্পর্কে বুঝবে, অপব্যবহার করবে না এবং তা যাদের পক্ষে অনুধাবন করা সম্ভব হবে। ফরয ইলিম জরুরত আন্দাজ সকলকে হাছিল করতেই হবে। আর এই ইলিমের ফযীলত বুযূর্গী সম্পর্কে হযরত আবু দারদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি, তিনি বলেন- “যে ব্যক্তি ইলিম (তলব করার জন্য) হাছিল করার জন্য কোন একটা পথ অবলম্বন করলো, সেই পথ অবলম্বন করার কারণে মহান আল্লাহ পাক তিনি তাকে জান্নাতে যাওয়ার রাস্তাসমূহের একটা রাস্তা দিয়ে দিবেন। ” সুবহানাল্লাহ!
-০-
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।