উম্মাহর মাঝে এত বিভ্রান্তির মূলে উলামায়ে সূ’ তথা ধর্মব্যবসায়ীরা
একবার বৃষ্টিসিক্ত দিনে ইমামুশ শরীয়ত, ওয়াত তরীক্বত, হযরত হাসান বসরী রহমতুল্লাহি আলাইহি তিনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে একজন বালক আসছিলো। ছেলেটি কিছুটা এলোমেলোভাবে হাঁটছিলো। যেহেতু রাস্তা পিচ্ছিল ছিলো তাই হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি ছেলেটিকে সাবধানে হাঁটতে বললেন। পড়ে গেলে তার ক্ষতি হবে, সেটা স্মরণ করিয়ে দিলেন। প্রত্যুত্তরে ছেলেটি বললো, আমি যদি পড়ে যাই, তাহলে শুধু আমারই ক্ষতি হবে অর্থাৎ আমার মাথা ফেটে যাবে। কিন্তু আপনি পড়ে গেলে গোটা মুসলিম জাহানের মাথা ফেটে যাবে। কারণ আপনি সমগ্র মুসলিম জাহানের ইমাম। আপনি যদি লক্ষ্যচ্যুত হন, তাহলে সমগ্র মুসলিম জাহান গুমরাহীর অন্ধকারে তলিয়ে যাবে। তখন হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বুঝতে পারলেন, ছেলেটি কোনো সাধারণ ছেলে নয়।
এখন ছেলেটির কথারই বাস্তব চিত্র আমরা দেখতে পাই। মুফতী, মুহাদ্দিছ, আলেম, উলামা, পীর, মাশায়িখ, ফক্বীহ, শায়খুল হাদীছ, শায়খুত তাফসীর দাবি করার পরও রাষ্ট্রীয় প্রয়োজনে তারা ছবি তোলাকে জায়িয বলতেছে, পূজা না করলে মূর্তি তৈরি করতে অসুবিধা নেই বলে প্রচারণা চালাচ্ছে, খেলাধুলায় জেতার জন্য দোয়া করতেছে, মানুষকে হারাম গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখাচ্ছে, হিন্দু-মুসলিম ভাই ভাই বলে সেøাগান দিচ্ছে, টেলিভিশনে বসে সম্মানিত দ্বীন ইসলাম উনার অপব্যাখ্যা করছে- এখন প্রকাশ্যে মুশরিকদের পূজা ম-প হেফাজতের দায়িত্ব নিয়েছে। নাঊযুবিল্লাহ!
এরকম হাজারো হারাম কুফরীর মধ্যে নিজেদেরকে নিমজ্জিত রেখেছে এবং মুসলমানদের তা পালন করতে উৎসাহিত করছে। পরিণামে ছেলেটির বক্তব্য প্রতিফলিত হয়েছে, তাই তো আজ মুসলমানদের মাথা ফেঁটে গেছে। অর্থাৎ মুসলমানরা হারামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। নাঊযুবিল্লাহ!
তবে আশার কথা হলো ছেলেটির যামানায় যেমন হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি ছিলেন যিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার উপর ইস্তিকামত ছিলেন এবং মানুষকে ইস্তিকামত রেখেছিলেন। ঠিক তেমনি বর্তমান যামানায় হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার মিছদাক হয়ে রাজারবাগ শরীফ উনার মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি নিজে যেমন সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রতিটি হুকুম-আহকাম পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে থাকেন এবং উনাকে অনুসরণকারী প্রত্যেকেই সম্মানিত দ্বীন ইসলাম উনার হুকুম আহকামের প্রতি ইস্তিকামত থাকার সর্বোচ্চ কোশেশ করে থাকেন।
কাজেই উলামায়ে ‘সূ’দের গুমরাহীমূলক ফতওয়া থেকে বাঁচতে হলে সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক ছোহবতে এসে সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার কোশেশ করতে হবে।
-০-
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।