অন্তত এক বেলা না খেয়ে থাকছে যুক্তরাজ্যের ৩০ লাখ পরিবার
জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়ে উঠেছে যুক্তরাজ্যে। খরচ সামলাতে হিমশিম খেয়ে দেশটির প্রায় ৩০ লাখ পরিবার অন্তত একবেলার নিয়মিত খাবার বাদ দিতে বাধ্য হচ্ছে।
ব্রিটিশ ভোক্তা অধিকার সংস্থা ‘হুইচ?’-এর সাম্প্রতিক জরিপ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ক্রমবর্ধমান ব্যয়ের চাপে সাধারণ মানুষ এখন চরম পথ বেছে নিচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।
ভোক্তা আস্থায় বড় ধস:
প্রতিবেদনে দেখা গেছে, এপ্রিল পর্যন্ত ব্রিটেনে ভোক্তা আস্থার সূচক কমে -৬২ পয়েন্টে নেমেছে। এটি ২০২২ সালের সংকটের পর সর্বনিম্ন পর্যায়। এর আগের মাসেও এ সূচক ছিলো -৫৬ পয়েন্টে।
জরিপে অংশ নেয়া প্রাপ্তবয়স্কদের ৭১ শতাংশই মনে করে, আগামী ১২ মাসে যুক্তরাজ্যের অর্থনীতির আরো অবনতি হবে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম নিয়ে এখন ৮৫ শতাংশ ব্রিটিশ চরম উদ্বিগ্ন।
খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন:
দেশটির অনেক পরিবার খরচ কমাতে তাদের বাজার করার ধরনে বড় বদল এনেছে। জরিপ অনুযায়ী, ৪৩ শতাংশ ক্রেতা এখন সস্তা পণ্য খুঁজছে। ৩৭ শতাংশ মানুষ সুপারমার্কেটগুলোর নিজস্ব ব্র্যান্ডের বাজেট পণ্য কিনছে। এছাড়া ৩১ শতাংশ ক্রেতা ছাড় বা সেলে থাকা পণ্যের অপেক্ষায় থাকে। এছাড়া, প্রতি ১০টি পরিবারের মধ্যে একটি এখন অন্তত এক বেলার খাবার বাদ দিচ্ছে। এছাড়া প্রতি সাতজনে একজন তাদের প্রয়োজনীয় কোনো না কোনো খাদ্য উপাদান কেনা বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।