সন্ত্রাসী ড্রাম্প অবসানের কথা বললেও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ মে, ২০২৬ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের সামরিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ আবার শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।” ড্রাম্প যেকোনো সময় হামলা চালাতে পারে- এই ধারণা রেখেই নিজেদের প্রস্তুত রাখছে তেহরান।
রয়টার্স জানায়, জুমুয়াবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ড্রাম্প বলেছে, ‘যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইরানের সঙ্গে কোনো গুলি বিনিময় হয়নি। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ সমাপ্ত হয়েছে।’
ড্রাম্পের বক্তব্যের পর বর্তমান পরিস্থিতি নিয়ে তেহরানের মূল্যায়ন হলো- তারা যখনই তাদের দাবি কিছুটা শিথিল করেছে, যুক্তরাষ্ট্র ততবারই (ইরানের পদক্ষেপকে দূর্বল ভেবে) আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে।
ইরানের সামরিক সদর দপ্তর থেকে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ আবার শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর তাই যুক্তরাষ্ট্রের যেকোনো ‘দুঃসাহসিকতা বা বোকামির’ কড়া জবাব দিতে তেহরান ‘পুরোপুরি প্রস্তুত’।” কারণ হিসেবে ইরান বলছে, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল- এমন কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ অনুযায়ী প্রেসিডেন্ট ৬০ দিনের জন্য সামরিক অভিযান চালাতে পারে, আর এই মেয়াদ শেষ হওয়ার আগেই সে ‘অভিযান বাড়ানোর জন্য অনুরোধ করতে পারে। এই সময়সীমা ১ মে শেষ হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছে, ড্রাম্প সময়সীমাটি এড়িয়ে যাবে।
এদিকে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানায়, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ওই অঞ্চলে যুদ্ধবিরতি বজায় রাখা বর্তমানে বেইজিংয়ের কাছে অগ্রাধিকার। ড্রাম্পের আসন্ন বেইজিং সফরের সময়ও যদি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি বন্ধ থাকে, তবে বিষয়টি চীন-যুক্তরাষ্ট্রের আলোচনার শীর্ষে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)