অনন্য নিদর্শন সভ্যতার স্বর্ণযুগে গ্রন্থবাঁধাই (৫)
ষষ্ঠদশ ও সপ্তদশ শতাব্দীর গ্রন্থবাঁধাই ষষ্ঠ শতাব্দীর সাফাবী রীতি অনুসরণ করে চলমান ছিল। তবে লাকার বা বার্ণিশ প্রক্রিয়া প্রায়শ ব্যবহৃত হয়েছে। পুস্তকবাঁধাই অলঙ্করণ সাধারণত প্রাকৃতিক তরুলতা ও পুষ্পগুচ্ছের অনুকৃতিতে হালকা রঙে সুশোভিত হত। ইরানের বিকশিত গ্রন্থবাঁধাই রীতির অনুসরণে তুরস্কে অতি মনোরমভাবে পুস্তকবাঁধাই শিল্পের অগ্রগতি সাধিত হয়েছিল। মধ্য এশিয়ার প্রায় সর্বত্র পারসিক গ্রন্থবাঁধাই রীতি ব্যাপকতা লাভ করেছিল। পারসিক-তুর্কির পথ ধরে ভারত উপমহাদেশে মুসলমান শাসনামলে (সালতানাত ও মুঘল সময়পর্বে, ১২০০-১৮৫৮) পুস্তকবাঁধাই শিল্প বিকাশ লাভ করেছিল। প্রাচ্যের গ্রন্থবাঁধাই শিল্পের প্রভাব ইউরোপের পুস্তকবাঁধাই শিল্পের ওপর পড়েছিল। প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য যে, পঞ্চাশ-ষষ্ঠদশ শতাব্দীতে প্রাচ্যের মুসলমানদের পুস্তক বাঁধাই রীতি ইতালি বিশেষ করে ভেনিসের গ্রন্থরাজির বাঁধাই রীতিতে প্রভাব বিস্তার করেছে। এই প্রভাবের সূত্র ধরে প্রাচ্যে উদ্ভাবিত অসংখ্য অলঙ্করণ মটিফ ইউরোপের অলঙ্করণ ও নান্দনিক শিল্পে উপস্থাপিত হতে দেখা যায় । চলবে....
সম্পাদনায় -মুহম্মদ নাইম।
আরও পড়ুন
সব ›
সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান
তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।