সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
স্থাপত্য-নিদর্শন

অনন্য নিদর্শন সভ্যতার স্বর্ণযুগে গ্রন্থবাঁধাই (৪)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, রাত ২:৩৪
অনন্য নিদর্শন সভ্যতার স্বর্ণযুগে গ্রন্থবাঁধাই (৪)

(গত ২৬ ছফর শরীফের পর)
পারস্যের তৈমুরীয় যুগের গ্রন্থবাঁধাই সূচিকর্মের দিক বিবেচনায় অত্যন্ত হৃদয়গ্রাহী ও মনোরম বলে প্রতীয়মান হয়। তৈমুরীয় আমলের হিরাত একাডেমীতে সম্পন্ন গ্রন্থবাঁধাই উন্নত প্রযুক্তি ও উত্তম ডিজাইনের অনুসরণে চামড়ার জালিরূপ সৌকার্যে মোহনীয় হয়ে ওঠেছে। কভারের বহিঅবয়বে স্টাম্প-সদৃশ অলঙ্করণের সাথে নীল পটভূমিতে বিভিন্ন টাইপের অলঙ্করণ মটিফ উপস্থাপিত হয়েছে। ইস্তাম্বুলের তোমকাপু সারেই লাইব্রেরিতে সংরক্ষিত পঞ্চদশ শতাব্দীর ১৪৩৭ ও ১৪৪৫খৃ: পা-ুলিপিসমূহের বাঁধাইয়ে তৈমুরীয় লান্ডস্কেপ বা ভূমিদৃশ্য ও চৈনিক মটিফের সমন্বয়ে বাঁধাইশৈলী সমুজ্জ্বলরূপ ধারণ করেছে বলে বিবেচিত হতে পারে। ১৪৪৬ খৃ: একটি পা-ুলিপির চামড়া-বাঁধাই ডিজাইন মেট্রোপলিটান মিউজিয়ামে (নিউ ইয়ার্ক) সংরক্ষিত ১৪৪৯ সালের নিজামীর ‘খামসা’ এর বাঁধাইয়ের অনুরূপ। এটি একটি উন্নতমানের সৌকার্য এবং নান্দনিক শিল্পের প্রকৃষ্ট উদাহরণ। তৈমুরীয় গ্রন্থবাধাই শিল্পে এরূপ অলঙ্করণ-প্রযুক্তি অপ্রতুল নয়। ষষ্ঠদশ শতাব্দীতে সাফাবীয় শাসনামলে পুস্তকবাঁধাই শিল্প আরো বিকাশ লাভ করে। নান্দনিক শিল্পীগণ পুস্তকের কভার বা আবরণ-পৃষ্ঠার অলঙ্করণের দিকে আরো মনোযোগী হয়ে ওঠেন এবং এটিকে একটি উন্নত শিল্পের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হন। এই সময়পর্বে শিল্পীগণ পুস্তকের কভার বা আবরণ-পৃষ্ঠা বিস্তৃতভাবে বিভিন্ন মটিফে অলঙ্করণের দিকে দৃষ্টি দেন এবং পনের শতকের চেয়ে স্বর্ণের অধিক ব্যবহার করে কভারপৃষ্ঠার চাকচিক্য বৃদ্ধি করেন। কোনো কোনো ক্ষেত্রে অলঙ্করণের পরিধি কভারপৃষ্ঠা জুড়ে বিস্তৃত ছিল; আবার কখনও কখনও তা বিশেষ জায়গায় কিংবা মেডেল-চিত্রের মধ্যে বন্ধনীযুক্ত ছিল। এই যুগের ইরানীয় পুস্তক বাঁধাইয়ের একটি উৎকৃষ্ট নমুনা সাদীর ‘বুস্তান’ যা মেট্রোপলিটান মিউজিয়ামে সংরক্ষিত আছে। এই গ্রন্থের কভারপৃষ্ঠার বহিস্থদিক অলঙ্কৃত হয়েছে স্বর্ণখচিত এরাবেস্ক মটিফ দিয়ে যাতে প্রবিষ্ট হয়েছে নমোনীয় পুষ্পগুচ্ছ এবং চৈনিক পুঞ্জিভূত মেঘমালা। আর আন্ত ভাগের অলঙ্করণ মোহনীয় হয়ে ওঠেছে নীল, পাটলবর্ণ ও সবুজের পটভূমিতে কমনীয় চামড়া-সুক্ষ্ম জালির এরাবেস্ক বিমূর্ত রেখামালায়।
ষষ্ঠদশ শতাব্দীর একটি অনন্য ইরানীয় পুস্তকবাঁধাইয়ের দৃষ্টান্ত পরিদৃষ্ট হয় একটি কভার বা আবরণ প্রচ্ছদে। এটির বহিস্থদিকের সাটানো ও স্বর্ণখচিত অলঙ্করণ তার লান্ডস্কেপে বা ভূমিদৃশ্যে। সাফারী গ্রন্থবাঁধাই অলঙ্করণ শৈলী তৈমুরীয় যুগের অলঙ্করণ পদ্ধতি হতে ভিন্নতর এবং তা হলো অলঙ্করণক্ষেত্রসমূহে চিত্র ও বিমূর্ত-মটিফ হস্তসঞ্চালনে না সাটিয়ে তামা ও স্টিল ধাতবের নির্মিতখোদাই যন্ত্রের সাহায্যে সুবিন্যস্ত করা হয়। এ জাতীয় অলঙ্করণে প্রেসিং ও গিল্ডিং (সাটানো ও স্বর্ণখচিত) পদ্ধতি সাধারণত সমভাবে যুক্ত হয়ে পরিচালিত হয়। তবে কোনো সময় এই সাধারণ যুক্ত পদ্ধতির ব্যতিক্রম লক্ষ করা যায়। সেক্ষেত্রে তপ্ত ছাঁচে প্রেসার দেয়ার পূর্বে চামড়ার গিল্ড বা সোনালীকরণ পর্ব সম্পন্ন করা হয়। উপর্যুক্ত গ্রন্থকভারের আন্তঃদিক স্বর্ণম-িত কাগজের সুক্ষ্ম সৌকার্যে দীপ্তময় হয়েছে। আর তা তৈমুরীয় যুগের চামড়াকর্তন প্রক্রিয়ার স্থলাভিষিক্ত হয়েছে। এই কাগজ জালিকর্ম লাল, নীল, সবুজ, কালো রং ও সুগন্ধি লাভেন্দার তরুরাজির পটভূমির ওপর সংস্থাপিত হয়েছে। চলবে....

সম্পাদনায় -মুহম্মদ নাইম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব) চিত্র-০১: মুসলমানদের তৈরী শিল্পকর্ম ইসলামী শিল্পকলা মূলত ইসলামী সভ্যতারই একটি অংশ। যার সূচনা হয়েছিল পবিত্র দ্… ৩ দিন আগে শেরপুরে তুরকান হযরত শাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র মাজার শরীফ হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি খেরুয়া মসজিদের প্রায় এক মাইল পূর্বে অবস্থিত। শেরপুরে বি… ৫ নভেম্বর, ২০২৬ সোনারগাঁয়ে শেখ শরফ উদদীন আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাও… ১ নভেম্বর, ২০২৬ পিরামিড গঠনে চাঁদ ও গ্রহের গতিপথের প্রভাব, দাবি নতুন তত্ত্বে মিশরের গিজায় দাঁড়িয়ে থাকা সাড়ে চার হাজার বছরের পুরোনো পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। এবার এক গবেষকের দাবি,… ২৫ অক্টোবর, ২০২৬ বাগেরহাটের ঐতিহাসিক বিবি বেগনি মসজিদ ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাট… ২৪ অক্টোবর, ২০২৬ সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ পৌঁনে পাঁচশো বছরের প্রাচীন সীতাকু-ের হাম্মাদিয়া মসজিদ ১০.৩৭ একরবিশিষ্ট একটি দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদ… ২১ অক্টোবর, ২০২৬ সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান ১৯ অক্টোবর, ২০২৬ তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন ১৮ অক্টোবর, ২০২৬ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ ১১ অক্টোবর, ২০২৬ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৪ অক্টোবর, ২০২৬ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ ৩ অক্টোবর, ২০২৬ শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন ২ অক্টোবর, ২০২৬